News Flash

  • Home
  • Uncategorized
  • stolen : উদয়পুরে দুই ঘন্টার ব্যবধানে দুটি বাইক চুরি
Image

stolen : উদয়পুরে দুই ঘন্টার ব্যবধানে দুটি বাইক চুরি

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৪ ডিসেম্বর৷৷ একই থানার অন্তর্গত একই দিনে দুই ঘন্টার ব্যবধানে দুই বাইক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা উদয়পুরে৷ দুই ঘণ্টার ব্যবধানে উদয়পুর শহর থেকে দুইটি বাইক চুরি যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা উদয়পুর মহাকুমা জুড়ে৷ প্রথম চুরির ঘটনাটি সংঘটিত হয় উদয়পুর রেল স্টেশনে এবং দ্বিতীয়টি সংঘটিত হয় রাধাকিশোরপুর থানা সংলগ্ণ উদয়পুর মধ্যপাড়া এলাকায়৷

সংবাদ সূত্রে জানা যায়, উদয়পুর রেল স্টেশনে ইমান হোসেন নামে এক যুবক হুন্ডাই আর ফিফটিন মডেলের বাইক রেখে স্টেশন চত্বরে গেলে বাইক নিয়ে চম্পট দেয় চোরের দল৷ এই ঘটনা সংঘটিত হওয়ার দুই ঘণ্টার মধ্যেই উদয়পুর রাধাকিশোরপুর থানা সংলগ্ণ মধ্যপাড়া এলাকা থেকে শান্তনু পাল নামে আরও এক ব্যক্তির পালসার ওয়ান হান্ড্রেড ফিফটি বাইকটি চুরি করে নিয়ে যায় চোরের দল৷ চুরির ঘটনা জানিয়ে চুরি যাওয়া বাইক দুটির মালিক রাধাকিশোরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন৷ অভিযোগ পেয়েরাধাকিশোরপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেন৷ এখানে উল্লেখ থাকে যে প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও থেকে বাইক, বাই সাইকেল, রাবার শীঠ চুরি হলেও চোরের টিকির নাগালও পাচ্ছে না পুলিশ, আতঙ্ক ও উৎকন্ঠা ছড়িয়ে পড়ে গোটা উদয়পুর এলাকায়৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top