News Flash

  • Home
  • Uncategorized
  • Committed : স্ত্রীকে হত্যা করে স্বামী আত্মঘাতী
Image

Committed : স্ত্রীকে হত্যা করে স্বামী আত্মঘাতী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ডিসেম্বর৷৷ স্ত্রীকে হত্যা করে স্বামী আত্মঘাতী। ঘটনা বৃহস্পতিবার সকালে লংতরাইভ্যালি থানার অন্তর্গত ছৈলেংটার এস সি কলোনি এলাকায়। স্বামীর আঘাতে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে তার ঠাকুরদাও। ঘটনার বিবরণে জানা যায় দীর্ঘদিন ধরে এস সি কলোনির পায়েল দাস স্বামী অমর সরকারের সঙ্গে তার বাবার বাড়িতেই থাকতো। যদিও অমর সরকারের বাড়ি মাছমারা এলাকায়। অমল সরকার দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিল। এদিকে বৃহস্পতিবার সকালে অমর তার স্ত্রীকে শাবল দিয়ে মাথায় সজোরে আঘাত করে।

এবং তার ঠাকুরদা আকাশ রাম দাস নাতনীকে রক্ষা করতে আসলে উনাকেও মাথায় আঘাত করে । এদিকে বাড়িতে অন্যান্য লোক এসে দেখতে পায় ঘটনা সংঘটিত করার পর স্বামী অমর সরকারও ফাঁসিতে আত্মহত্যা করে। ঘটনাস্থল থেকে তার স্ত্রী পায়েল দাস আকাশ রামদাসকে ছৈলেংটা হাসপাতলে নিয়ে যাওয়া হলে সেখানেই চিকিৎসক পায়েলকে মৃত বলে ঘোষণা করে। অপর একজনকে অর্থাৎ আকাশ রম দাসকে সঙ্গে সঙ্গে ধলাই জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু ধলাই জেলা হাসপাতাল থেকে তার অবস্থার অবনতি দেখে জিবিপি হাসপাতালে স্থানান্তর করা হয়। এদিকে চিকিৎসক জানায় আকাশ রাম দাসের অবস্থা আশঙ্কাজনক।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top