Covid Vaccine: বৃদ্ধি পাচ্ছে টিকাকরণ, ভারতে ভ্যাকসিন পেলেন ১৩৯.৬৯-কোটির বেশি প্রাপক

নয়াদিল্লি, ২৩ ডিসেম্বর (হি.স.): কোভিড-টিকাকরণ অভিযানে একের পর এক মাইলফলকে পৌঁছে যাচ্ছে ভারত। দেশব্যাপী টিকাকরণ অভিযানে বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনার ভ্যাকসিন পেয়েছেন ৭০ লক্ষ ১৭ হাজার ৬৭১ জন প্রাপক। ফলে ভারতে ১৩৯.৬৯-কোটি টিকাকরণ সম্পন্ন হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত মোট ১,৩৯,৬৯,৭৬,৭৭৪ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।

ভারতে ৬৬.৮৬-কোটির ঊর্ধ্বে পৌঁছে গেল করোনা-পরীক্ষার সংখ্যা। বৃহস্পতিবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ২২ ডিসেম্বর সারা দিনে ভারতে ১২,০৫,৭৭৫ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ৬৬,৮৬,৪৩,৯২৯-এ পৌঁছে গিয়েছে। পরীক্ষিত ১২,০৫,৭৭৫ জনের মধ্যে বিগত ২৪ ঘন্টায় ভারতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৪৯৫ জন।