আনন্দে মেতে উঠল তৃণমূল, পুরভোটে ৭টি আসনে জয় শাসক দলের

কলকাতা, ২১ ডিসেম্বর (হি.স.): একে-একে কলকাতা পুরভোটের ১৪৪টি ওয়ার্ডের ফল ঘোষণা হচ্ছে। পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশন জানিয়েছে, ইতিমধ্যেই ৭টি ওয়ার্ডে জয়লাভ করেছে তৃণমূল, এগিয়ে ১০৮টি ওয়ার্ডে। বিজেপি এগিয়ে ৪টি ওয়ার্ডে, সিপিআই (এম) দু;টি ওয়ার্ডে, কংগ্রেস দু’টি ওয়ার্ডে এগিয়ে এবং নির্দল প্রার্থী তিনটি ওয়ার্ডে এগিয়ে।

৬৩, ৬৪, ৮৩, ১১৫, ১১৭, ১১৯, ১২২ জয়ী তৃণমূল। ৬৩ নম্বর ওয়ার্ডে জিতেছেন সুস্মিতা ভট্টাাচার্য চট্টোপাধ্যায়। ২০১৫ সালেও এই ওয়ার্ডে জিতেছিল তৃণমূল। ৬৪ নম্বর ওয়ার্ডে জিতেছেন সাম্মি জাহান বেগম। ২০১৫ সালেও এই ওয়ার্ডে জিতেছিল তৃণমূল। ৮৩ নম্বর ওয়ার্ডে জয়ী প্রবীর কুমার মুখোপাধ্যায়। ২০১৫ সালেও এই ওয়ার্ডে জিতেছিল তৃণমূল। ১১৫ নম্বর ওয়ার্ডে জয়ী রত্না সুর। ২০১৫ সালেও এই ওয়ার্ডে জিতেছিল তৃণমূল। ১২২ নম্বর ওয়ার্ডে জয়ী সোমা চক্রবর্তী। ২০১৫ সালেও এই ওয়ার্ডে জিতেছিল তৃণমূল। জয় একেবারে নিশ্চিত, ইতিমধ্যেই আনন্দে মেতে উঠেছেন তৃণমূল কর্মী, সমর্থকরা। শুরু হয়েছে আবির খেলা।