News Flash

  • Home
  • Uncategorized
  • কলকাতা পুরভোটে বহু ওয়ার্ডে এগিয়ে তৃণমূল, অনেকটাই পিছিয়ে বিরোধীরা
Image

কলকাতা পুরভোটে বহু ওয়ার্ডে এগিয়ে তৃণমূল, অনেকটাই পিছিয়ে বিরোধীরা

কলকাতা, ২১ ডিসেম্বর (হি.স.): কলকাতা দখলের লড়াইয়ে আপাতত এগিয়ে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। অনেকটাই পিছিয়ে বিরোধীরা। মঙ্গলবার সকাল আটটা থেকে কলকাতা পৌর নিগমের ১৪৪টি ওয়ার্ডের ভোট গণনা শুরু হয়, উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে এগিয়ে আছেন ৮২ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম। তিনি কলকাতা পুর কর্পোরেশনের বিদায়ী মেয়রও। ১১ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অতীন ঘোষও এগিয়ে আছেন, তিনি কাশীপুর-বেলগাছিয়ার বিধায়কও। ৩১ নম্বর ওয়ার্ডে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী পরেশ পাল। তিনি বেলেঘাটার বিধায়কও। ৪৮ নম্বর ওয়ার্ডে এগিয়ে রয়েছেন প্রাক্তন ক্রিকেট প্রশাসক বিশ্বরূপ দে। তিনি ৪৮ নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী। গণনা শুরু হতেই প্রতিদ্বন্দ্বীদের পিছনে ফেলে এগিয়ে যান মালা রায়। তিনি ৮৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী।

অন্যদিকে, বিজেপি-র মীনা দেবী পুরোহিত এগিয়ে রয়েছেন। তিনি ২২ নম্বর ওয়ার্ডের প্রার্থী। ২০১৫ সালেও ওই আসন থেকে জিতেছিলেন তিনি। ৫০ নম্বর ওয়ার্ডে বিজেপি-র প্রার্থী হয়েছেন সজল ঘোষ, ওই ওয়ার্ডে তিনি ইতিমধ্যেই এগিয়ে গিয়েছেন। সকাল আটটা থেকে শুরু হয়েছে ভোটগণনা, ইতিমধ্যেই ৮৯ ওয়ার্ডে এগিয়ে রয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল।

কলকাতা পৌর নিগমের ১৪৪ ওয়ার্ডে ভোট হয়েছে গত রবিবার। এই পুরভোটে মোট প্রার্থী ৯৫০ জন। মোট ভোটার ৪০ লক্ষ ৪৮ হাজার ৩৫৭। ১৪৪টি ওয়ার্ডের গণনা হচ্ছে ১১টি কেন্দ্রে। গণনা কেন্দ্রে নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে তিন হাজার পুলিশ। সঙ্গে রয়েছে কুইক রেসপন্স টিম এবং রেডিয়ো ফ্লাইং স্কোয়াড। প্রতিটি গণনা কেন্দ্রে থাকছে সহকারী মিউনিসিপ্যাল রিটার্নিং অফিসার। পাশাপাশি গণনাকেন্দ্রের ২০০ মিটারের মধ্যে জারি রয়েছে ১৪৪ ধারা।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top