News Flash

  • Home
  • Uncategorized
  • জনমত গঠনে উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে সংবাদ মাধ্যমের : মুখ্যমন্ত্রী
Image

জনমত গঠনে উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে সংবাদ মাধ্যমের : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ডিসেম্বর৷৷ সামাজিক ব্যাধি দূরীকরণে ও ইতিবাচক জনমত গঠনে উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে সংবাদ মাধ্যমের৷ নেশার কবল থেকে যুব সম্পদায়কে মুক্ত রাখতে ও সরকারি বিভিন্ন প্রকল্পের সুুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে বিভিন্ন পরিষেবা সম্পর্কে জনসচেতনতা তৈরীতে সংবাদ মাধ্যমের গুরুত্ব অপরিসীম৷ আজ রাজধানীর সিটি সেন্টারে বৈদ্যুতিন সংবাদ মাধ্যম রাইজ ইস্ট ও কক খোরাং-এর উদ্বোধন করে এ কথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷

উদ্বোধন শেষে তিনি চ্যানেল দুটির বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন৷ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সাধারণ নাগরিকদের প্রাত্যহিক জীবনের সাথে জড়িত ও সমাজের বিভিন্ন গুরত্বপূর্ণ বিষয়গুলি সংবাদ মাধ্যম দ্বারা জনগণের সামনে উত্থাপন করা সম্ভব৷ সব অংশের মানুষের চাহিদাকে অগ্রাধিকার দিয়ে নানা ধরণের অনুষ্ঠান সম্পচারের পরামর্শ দেন তিনি৷

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সংবাদ পরিবেশনের পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে কর্মসংস্থান, সচেতনতা বাড়ানো এবং সরকারের বিভিন্ন পরিষেবা সম্পর্কেও সাধারণ মানুষ অবহিত হতে পারবেন৷ বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করেছেন এমন ব্যক্তি ও তার প্রকল্প সম্পর্কে যথার্থ প্রচারের মাধ্যমে উদ্যোগ বা কর্ম প্রত্যাশীদের সহায়তা করা সম্ভব৷ তার থেকে উৎসাহিত হয়ে অনেকেই উপার্জনের নয়া দিশা খুজে পাবেন৷

মুখ্যমন্ত্রী বলেন, সমাজিক বিভিন্ন ব্যাধি সম্পর্কে জনজাগরণ তৈরী ও জনমত গঠনে উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে সংবাদ মাধ্যমের৷ প্রতিভাবান খেলোয়াড়দের প্রতিভা বিকাশে এবং ক্রীড়াক্ষেত্রে সুযোগ সম্প্রসারণের ক্ষেত্রেও আন্তরিকতার সঙ্গে কাজ করছে রাজ্য সরকার৷ ক্রীড়াক্ষেত্রে বিভিন্ন সুযোগ সম্প্রসারণের দ্বারা যুব সম্প্রদায়কে সঠিক দিশায় পরিচালিত করতে সবার সজাগ দৃষ্টি থাকা প্রয়োজন৷ এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সংবাদ মাধ্যমেরও৷ তিনি বলেন, প্রাথমিকভাবে জিমন্যাস্টিক ও ফুটবলকে অগ্রাধিকার দিয়ে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে৷ তার পাশাপাশি সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু, মহিলা ক্ষমতায়ণ সহ প্রবীণদের জন্যও বিনোদনমূলক অনুষ্ঠান পরিবেশনের পরামর্শ দেন মুখ্যমন্ত্রী৷

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তথ্য ও সংসৃকতি দপ্তরের মন্ত্রী সুুশান্ত চৌধুরী বলেন, সংবাদ পরিবেশনের ক্ষেত্রে বাস্তবতার সাথে সামঞ্জস্য যেন বিঘ্নিত না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখা প্রয়োজন৷ প্রকৃত ঘটনা সংবাদে প্রতিফলিত হওয়ার বদলে যদি সংবাদ মাধ্যমের অভিমত তাতে প্রভাব বিস্তার করে সেক্ষেত্রে বিভ্রান্তি সৃষ্টি হওয়ার সম্ভাবনা থেকে যায়৷ সেক্ষেত্রে দায়িত্বশীল সংবাদ মাধ্যমগুলির দৃষ্টি আকর্ষণ করে রাজ্যের গুরুত্বপূর্ণ সংবাদ পরিবেশনের পাশাপাশি প্রতিটি জনপদের খবর পরিবেশনের উপর গুরুত্ব আরোপ করেন তিনি৷

তথ্যমন্ত্রী বলেন, সমস্ত দপ্তরকে নিয়ে ২০৪৭ সাল পর্যন্ত লক্ষমাত্রা স্থির করার কাজ শুরু করছে রাজ্য সরকার৷ তিনি আশা ব্যক্ত করেন জনকল্যাণে সরকারের গৃহীত বিভিন্ন প্রকল্প সম্পর্কে জনমত গঠনে অগ্রণী ভূমিকা নেবে সংবাদ মাধ্যম৷ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে টি সি এ সভাপতি অধ্যাপক ডা. মানিক সাহা বলেন, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সংবাদ মাধ্যমের ভূমিকা অপরিসীম৷ গণতন্ত্রের গরিমা রক্ষার দায়িত্ব সবার৷ সমাজের দর্পণ রূপে মানুষের সামনে সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুগুলি তুলে ধরতে বিশেষ ভূমিকা নিচ্ছে সংবাদ মাধ্যম৷ গঠনমূলক সংবাদ পরিবেশন দ্বারা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ এবং সমস্যা নিরূপণের উপর দৃষ্টিপাত করেন তিনি৷

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক, আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মণিকা দাস দত্ত, খাদি ও গ্রাম উদ্যোগ পর্ষদের চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য, আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার প্রমুখ৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top