News Flash

  • Home
  • Uncategorized
  • জনতা নয়, কোম্পানি দ্বারা পশ্চিমবঙ্গে সরকার পরিচালিত হচ্ছে : মুখ্যমন্ত্রী বিপ্লব
Image

জনতা নয়, কোম্পানি দ্বারা পশ্চিমবঙ্গে সরকার পরিচালিত হচ্ছে : মুখ্যমন্ত্রী বিপ্লব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ডিসেম্বর৷৷ জনতা নয়, কোম্পানি দ্বারা পশ্চিমবঙ্গে সরকার পরিচালিত হচ্ছে৷ আজ সোমবার তৃণমূল কংগ্রেসকে এভাবেই বিধলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ সাথে তাঁর আবেদন, পশ্চিমবঙ্গের অবস্থা সংবাদ মাধ্যমে প্রচার হোক এবং ওই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য জনসমক্ষে উঠে আসুক৷ তবে, দেশবাসী পশ্চিমবঙ্গে পুর নির্বাচন সম্পর্কে জানতে পারবেন৷

আজ সোমবার স্থানীয় বৈদ্যুতিন চ্যানেলের উদ্বোধনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে পশ্চিমবঙ্গে পুর নির্বাচনকে ঘিরে সন্ত্রাস ইস্যুতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী কোন মন্তব্য করতে সম্মত হননি৷ বরং সে রাজ্যের বিরোধী দলনেতার বক্তব্য জনসমক্ষে তুলে ধরার আবেদন জানান৷ তাঁর বক্তব্য, পশ্চিমবঙ্গের অবস্থা সম্পর্কে ওই রাজ্যের মানুষ যথেষ্ট অবগত রয়েছেন৷ তাঁদের মতামত উঠে আসুক, চাইছেন তিনি৷

তাঁর দাবি, ২০১৮ সালের পর থেকে ত্রিপুরায় প্রত্যেক নির্বাচনে জনগণের রায় প্রতিফলিত হয়েছে৷ মানুষ বিজেপির পক্ষে মত দিয়েছেন৷ তাঁর মতে, নির্বাচনে জয় বিজেপির নয়, মানুষের জয় হয়েছে৷ অথচ, পশ্চিমবঙ্গ নিয়ে আলোচনা হলে আমরা সকলেই অবগত রয়েছি সরকার কিভাবে পরিচালিত হচ্ছে৷ তাঁর কটাক্ষ, পশ্চিমবঙ্গে জনগণ নয়, কোম্পানি সরকার পরিচালনা করছে৷ সেই তুলনায় ত্রিপুরায় জনতার সরকার চলছে৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top