News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে অনলাইনে ফায়ার এনওসি প্রদান পরিষেবার আনুষ্ঠানিক সূচনা
Image

রাজ্যে অনলাইনে ফায়ার এনওসি প্রদান পরিষেবার আনুষ্ঠানিক সূচনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ডিসেম্বর৷৷ দেশে আজ ইজ অব লিভিং ও ইজ অব ডুয়িং বিজনেস পরিচিতি পেয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে৷ রাজ্যের বর্তমান সরকারও সেই ভাবনাকে সামনে রেখে রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে উদ্যোগী হয়েছে৷ অগি নির্বাপক ব্যবস্থাপনায় অনলাইনের মাধ্যমে নো অবজেকশন সার্টিফিকেট (এন ও সি) প্রদান ইজ অব লিভিং ও ইজ অব ডুয়িং বিজনেসেরই অঙ্গ৷ আজ সচিবালয়ের ২নং সভাকক্ষে অনলাইনে ফায়ার এনওসি প্রদান পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷

মুখ্যমন্ত্রী বলেন, দীর্ঘদিন যাবৎ রাজ্যের নাগরিক সহ বানিজ্যিক ক্ষেত্রে যুক্তদের যাবতীয় পরিকাঠামো থাকা সত্বেও ফায়ার এনওসি পাওয়ার ক্ষেত্রে হয়রানির শিকার হতে হতো৷ যা সরকারি ক্ষেত্র সহ বেসরকারী ব্যবসার ক্ষেত্রেও প্রভাব পরত৷ মুখ্যমন্ত্রী বলেন, দ্রততার সঙ্গে পরিষেবা প্রদানে স্বচ্ছতা এবং বিগত দিনের আবাসিক বা বানিজ্যিক ক্ষেত্রে যুক্তদের হয়রানি লাঘব করার জন্য অনলাইনের মাধ্যমে ফায়ার এন ও সি প্রদান করার এই পরিষেবা চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে৷ তিনি বলেন, ফায়ার এন ও সি’র জন্য অধিকাংশ আবেদন পশ্চিম ত্রিপুরা জেলা থেকে আসে৷ তাই পশ্চিম ত্রিপুরা জেলায় প্রথমে এই অনলাইনে ফায়ার এন ও সি প্রদানের পরিষেবা চালু করা হয়েছে৷

তিনি আরও বলেন, সেলফ সার্টিফিকেশনের উপর ভিত্তি করে অনলাইনে ফায়ার এন ও সি দেওয়া হবে৷ আবাসিক বিল্ডিং এর জন্য উচ্চতা ১৫ মিটার বা ১০০০ বর্গমিটার আয়তন এবং আবাসিক এলাকা ছাড়া বিল্ডিং-এর জন্য উচ্চতা ৮ মিটার এবং আয়তন ১০০ বর্গমিটার পর্যন্ত ক্ষেত্রেও সেলফ সার্টিফিকেশনের উপর ভিত্তি করে অনলাইনে ফায়ার এন ও সি দেওয়া হবে৷ মুখ্যমন্ত্রী বলেন, এই ক্ষেত্রে যদি আবেদনকারীর প্রদত্ত সেলফ সার্টিফিকেট মিথ্যা হয়ে থাকে তাহলে তা আইনের উপযুক্ত বিধান অনুসারে বিচারের আওতায় আনা হবে৷ তাই সেলফ সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সচেতনতা অবলম্বন করা প্রয়োজন বলে তিনি গুরুত্ব-আরোপ করেন৷ মুখ্যমন্ত্রী বলেন, ফায়ার এন ও সি পাওয়ার ক্ষেত্রে অনলাইনে-ই-ডিস্ট্রিক্ট পোর্টালে গিয়ে আবেদন করতে হবে৷ ত্রিপুরা গ্যারান্টিড সার্ভিসেস টু সিটিজেনস অ্যাক্ট- ২০২০ অনুসারে অনলাইনে ফায়ার এন ও সি ইস্য করার জন্য সময়সীমা নির্ধারিত রয়েছে৷ ডিজি লকারের মাধ্যমে দেশের যে কোন প্রান্ত থেকেও তা বের করা সম্ভব হবে বলে তিনি জানান৷

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার ড্রোন টেকনোলজির মাধ্যমে জমি চিহ্ণিতকরণ, সীমানা নির্ধারণ সহ ম্যাপিং এর কাজ কেন্দ্রীয় সরকারের স্বামিত্ব অ্যাপের মাধ্যমে শুরু করার উদ্যোগ নিয়েছে৷ পাশাপাশি জমির অ্যাপও তৈরি করেছে রাজ্য সরকার৷ জমি সংক্রান্ত সমস্ত বৈশিষ্ট নিয়ে এই অ্যাপ তৈরি করা হয়েছে৷ তিনি বলেন, ভারতবর্ষের মধ্যে ত্রিপুরাই একমাত্র রাজ্য যেখানে জমির পা-াপ্রাপকদের জমি চিহ্ণিতকরণ সহ সীমানা নির্ধারণের জন্য বনাধিকার অ্যাপ তৈরি করা হয়েছে৷ এই অ্যাপের মাধ্যমে খব কম সময়ে জমি চিহ্ণিতকরণ সহ সীমানা নির্ধারণের কাজ সম্পন্ন করা সম্ভব হবে বলে মুখ্যমন্ত্রী অভিমত ব্যক্ত করেন৷

অনুষ্ঠানে স্বরাষ্ট্র (অগিনির্বাপক এবং জরুরী পরিষেবা) দপ্তরের মন্ত্রী রাম প্রসাদ পাল বলেন, আজ অনলাইনে ফায়ার এন ও সি প্রদানের পরিষেবা চালুর মধ্য দিয়ে রাজ্যে এক নতুন দিগন্ত স’ষ্টি হয়েছে৷ রাজ্যের মানুষের কথা ভেবেই এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে৷ ফায়ার এন ও সি পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের সমস্যার অনেকটাই সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন৷ তিনি বলেন, রাজ্য সরকার সর্বক্ষেত্রেই স্বচ্ছতার সঙ্গে নাগরিকদের পরিষেবা প্রদানে বদ্ধ পরিকর৷ এরই অঙ্গ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকারের অগিনির্বাপক এবং জরুরী পরিষবা দপ্তর৷ অনুষ্ঠানে অগি নির্বাপক এবং জরুরী পরিষেবা দপ্তরের সচিব অপূর্ব রায় অগি নির্বাপক ব্যবস্থাপনায় অনলাইনের মাধ্যমে নো অবজেকশন সার্টিফিকেট (এন ও সি) প্রদান করার বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন৷ অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন রাজ্যের এন আই সি’র সিনিয়র টেকনিক্যাল ডিরেক্টর এ কে দে৷ স্বাগত বক্তব্য রাখেন অগি নির্বাপক ও জরুরী পরিষেবা দপ্তরের অতিরিক্ত সচিব ও ডিরেক্টর অনিন্দ্য কুমার ভ-াচার্য্য৷

উল্লেখ্য অনুষ্ঠানে অনলাইনে ফায়ার এনওসি’র জন্য আবেদনকারীদের হাতে ফায়ার এন ও সি সার্টিফিকেট তুলে দেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, দপ্তরের মন্ত্রী রামপ্রসাদ পাল সহ অতিথিগণ৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top