News Flash

  • Home
  • Uncategorized
  • Treatment : অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারে ১৫০ রোগীকে অ্যাডভানসড রেডিও থেরাপি ট্রিটমেন্ট পরিষেবা
Image

Treatment : অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারে ১৫০ রোগীকে অ্যাডভানসড রেডিও থেরাপি ট্রিটমেন্ট পরিষেবা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ ডিসেম্বর৷৷ অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারে গত ১৮ ডিসেম্বর পর্যন্ত মোট ১৫০ জন ক্যান্সার রোগীর লিনিয়ার অ্যাকসিলারেটর মেশিনের মাধ্যমে অ্যাডভানসড রেডিও থেরাপি ট্রিটমেন্ট করা হয়েছে৷ প্রফেসর পি কে মাইতির তত্ত্বাবধানে এ পর্যন্ত ১০২ জন আইএমআরটি এবং ৪৮ জন থি-ডি সিআরটি পরিষেবা লাভ করেছেন৷ অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারের মেডিকেল সুুপারিনটেনডেন্ট ডাঃ গৌতম মজমদার রেডিও থেরাপি টিমের এই শ্রমসাধ্য পরিষেবা প্রদানের জন্য এবং কাজের প্রতি অদম্য স্প’হাকে অভিনন্দন জানিয়েছেন৷ উল্লেখ্য রেডিও থেরাপি টিমে ১০ জন রেডিয়েশন অঙ্কোলজিস্ট, পাঁচজন মেডিকেল ফিজিসিস্ট ও আটজন রেডিও থেরাপি টেকনোলজিস্ট কর্মরত রয়েছেন৷


আইএমআরটি এবং থি-ডি সিআরটি ছাড়াও তাঁরা বেকি থেরাপি এবং কোবাল্ট থেরাপি রোগীদের প্রদান করছেন৷ প্রতিদিন প্রায় ১০০ জনের উপর রোগীদেরকে রেডিয়েশন ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে৷ বর্তমানে রেডিও থেরাপি ট্রিটমেন্টের জন্য বহির্রাজ্যে ক্যান্সার রোগীদের রেফার করার প্রয়োজন হয় না৷ স্বাস্থ্য দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top