News Flash

  • Home
  • Uncategorized
  • Collision : উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার পথে গাড়ি ও বাইক সংঘর্ষে আহত হল এক পরীক্ষার্থী
Image

Collision : উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার পথে গাড়ি ও বাইক সংঘর্ষে আহত হল এক পরীক্ষার্থী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ ডিসেম্বর।। উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার পথে গাড়ি ও বাইক সংঘর্ষে আহত হল এক পরীক্ষার্থী। ঘটনা শুক্রবার সকাল এগারোটায় খোয়াই চেবরি বাজার সংলগ্ন এলাকায়। এই ঘটনায় আহত হয় তুলাশিখর রাজনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পড়ুয়া রিয়েশ দেববর্মা।

জানা গিয়েছে, শুক্রবার সকাল এগারটায় রাজনগর এলাকায় নিজ বাড়ি থেকে বাইক নিয়ে রিয়েশ দেববর্মা খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিল।যাওয়ার পথে চেবরি বাজার সংলগ্ন এলাকায় আসতেই অপর দিক থেকে একটি গাড়ির রাস্তার বাঁক নিতে গিয়ে পরীক্ষার্থীর বাইকের সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে বাইক নিয়ে ছিটকে পরে রক্তাক্ত জখম হয়।স্থানীয়রাই আহতকে উদ্ধার করে রক্তাত জখম অবস্থায় চেবরী প্রাথমিক স্বাস্থ্য হাসপতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার খোয়াই জেলা হাসপাতালে পাঠানো হয়।রিয়েশ দেববর্মার মাথা ও কোমরে চোট পাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top