News Flash

  • Home
  • Uncategorized
  • Recovered : বড়মুড়ার জঙ্গলে দেশী বন্দুক উদ্ধার করল টিএসআর
Image

Recovered : বড়মুড়ার জঙ্গলে দেশী বন্দুক উদ্ধার করল টিএসআর

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৬ ডিসেম্বর৷৷ মক ডিউটি করার সময় পিএস আর এর হাতে গভীর জঙ্গল থেকে দেশি বন্দুক উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য দেখা দিয়েছে গোটা এলাকায়৷ঘটনা তেলিয়ামুড়া থানাধীন বড়মুড়া পাহাড়ের কেরলেং পাড়ার গভীর জঙ্গলে বৃহস্পতিবার বিকেলে৷ তেলিয়ামুড়া থানার পুলিশ খবর দিয়ে জানায় টি এস আর সপ্তম ব্যাটেলিয়ানে জওয়ানরা কেরলেং পাড়ার গভীর জঙ্গলে মগ ডিউটিতে যায়৷ এ এলাকার গভীর জঙ্গলে দেখতে পায় একটি দেশি বন্দুক পড়ে রয়েছে৷

এ ঘটনাটি প্রত্যক্ষ করে সপ্তম ব্যাটেলিয়ানের নায়েক সুবেদার উপেন্দ্র রিয়াং তেলিয়ামুড়া থানায় খবর দেয়৷তেলিয়ামুড়া থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে দেশি বন্দুক উদ্ধার করে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে৷ এদিকে পুলিশের প্রাথমিক ধারণা শিকারের কাজে সাধারণত ব্যবহার করা হয়ে থাকে দেশি বন্দুক৷ তবে কীভাবে এই জায়গায় বন্দুকটি আসলো সে বিষয়ে তদন্ত করছে তেলিয়ামুড়া থানার পুলিশ৷ যদিও পুলিশ কাউকে গ্রেফতার করতে সক্ষম হয়নি৷কিন্তু এই বন্দুক উদ্ধারের ঘটনায় গোটা তেলিয়ামুড়া জুড়ে চাঞ্চল্য বিরাজ করছে৷ এখন দেখার বিষয় পুলিশ আসল তথ্য তুলে আনতে পারে কিনা৷

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top