News Flash

  • Home
  • Uncategorized
  • Omicron: দেশে লাগাতার বাড়ছে ওমিক্রন সংক্রমণ, কমছে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা
Image

Omicron: দেশে লাগাতার বাড়ছে ওমিক্রন সংক্রমণ, কমছে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা

নয়াদিল্লি, ১৭ ডিসেম্বর (হি.স) : গোটা বিশ্বের মতোই ওমিক্রনের দাপট ভারতেও বাড়তে পারে বলে আশঙ্কা। তবে, ওমিক্রন বাদ দিলে মোটের উপর দেশের করোনা পরিস্থিতি বেশ স্বস্তিদায়ক। গত ২৪ ঘণ্টায় দেশে বেশ খানিকটা কমেছে আক্রান্তের সংখ্যা।
শুক্রবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৭ হাজার ৪৪৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা গতকালের তুলনায় অনেকটাই কম। মারণ ভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে প্রাণ হারিয়েছেন ৩৯১ জন। এই সংখ্যাটা আগের দিনের থেকে খানিকটা বেশি। এখনও পর্যন্ত করোনায় দেশে মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৭৬ হাজার ৪৭৮ জন।

সবচেয়ে বড় স্বস্তি হল, প্রতিদিনই একটু একটু করে কমছে অ্যাকটিভ কেস। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ৮৬ হাজার ৪১৫ জন। যা ২০২০ সালের মার্চ মাসের পর সর্বনিম্ন। ধীরে ধীরে বাড়ছে সুস্থতার হারও। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৪১ লক্ষ ৬২ হাজার ৭৬৫ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৭ হাজার ৮৮৬ জন। সুস্থতার হার ৯৮.৩৮ শতাংশ।
শুক্রবারই নতুন করে বেশ কয়েকজন ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে মহারাষ্ট্র এবং রাজস্থানে। আপাতত দেশে মোট ৮৩ জন ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে। পরিস্থিতি সবচেয়ে বিপজ্জনক মহারাষ্ট্রে। সেখানে করোনার এই নয়া স্ট্রেনে আক্রান্ত ৩২ জন। রাজস্থানে আক্রান্ত ১৭ জন। নয়া এক সমীক্ষা বলছে, ওমিক্রন নামের এই স্ট্রেন করোনার ডেল্টা স্ট্রেনের থেকে ৭০ শতাংশ বেশি সংক্রামক।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top