Preparatory : পূর্ণরাজ্য দিবসের ৫০ বছর পূর্তি উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ ডিসেম্বর৷৷ ত্রিপুরা পূর্ণরাজ্য দিবসের ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আজ আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে উচ্চ পর্যায়ের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়৷ তথ্য ও সংস্ক’তি দপ্তরের উদ্যোগে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের অধিকর্তা, অতিরিক্ত অধিকর্তা, উপধিকর্তা সহ অন্যান্য আধিকারিকগণ৷ সভায় তথ্য ও সংস্ক’তি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে পূর্ণরাজ্য দিবসের সুুবর্ণ জয়ন্তী উদযাপনের বিভিন্ন কর্মসূচি বিস্তারিতভাবে তুলে ধরেন৷ পূর্ণরাজ্য দিবসের মূল কর্মসূচি হবে আগামী ১৯ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি পর্যন্ত৷ পূর্ণরাজ্য দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষে ১-১৮ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন দপ্তরের অনুষ্ঠান আয়োজিত হবে৷


সভায় তথ্য ও সংস্ক’তি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস বিভিন্ন দপ্তরের আধিকারিকদের কাছ থেকে তাদের পরিকল্পনা সম্পর্কে অবহিত হন৷ পূর্ণরাজ্য দিবসকে সামনে রেখে সরকারি দপ্তরগুলির কি কি করণীয় রয়েছে সে বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ তুলে ধরেন তথ্য ও সংস্ক’তি দপ্তরের অধিকর্তা৷ আগামী ১৯ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি পর্যন্ত উজ্জয়ন্ত প্যালেসে জনজাতি কল্যাণ দপ্তরের পক্ষ থেকে ইণ্ডিজেনাস ফুড ফেস্টিভ্যালের আয়োজন করা হবে৷ উজ্জয়ন্ত প্যালেসেই তথ্য ও সংস্ক’তি দপ্তরের উদ্যোগে আয়োজিত হবে তিনদিনব্যাপী সাংস্ক’তিক অনুষ্ঠান৷ ১৭ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে স্বসহায়ক দল, হস্ততাঁত, হস্তকারু শিল্পী নির্মিত নানা পণ্যের প্রদর্শনী ও বিপণনের আয়োজন করা হবে৷ এর পাশাপাশি ১৯৭২ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত রাজ্যের উন্নয়নের যাত্রাপথের বিভিন্ন দিক প্রদর্শিত হবে৷ এতে অংশ নেবে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর৷ তথ্য ও সংস্ক’তি দপ্তরের উদ্যোগে ১৯-২১ জানুয়ারি নজরুল কলাক্ষেত্রে লাইভ পেইন্টিং এি’বিশনের আয়োজন করা হবে৷ ১৯-২০ জানুয়ারি বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে জেলা ও মহকুমা সদরে অনুষ্ঠিত হবে বসে আঁকো ও ক্যইজ প্রতিযোগিতা৷


২১ জানুয়ারি তথ্য ও সংস্ক’তি দপ্তরের উদ্যোগে পূর্ণরাজ্য দিবসের রাজ্যভিত্তিক মূল অনুষ্ঠানের আয়োজন করা হবে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে৷ একই সাথে পূর্ণরাজ্য দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষে অ্যাচিভমেন্ট বুকলেট ও কফি টেবিল বুক প্রকাশ করা হবে৷ রাজ্যভিত্তিক অনুষ্ঠানে পোস্টেজ স্ট্যাম্প এবং বিগত ৫০ বছরের সাফল্যের তথ্যচিত্র প্রকাশ করা হবে৷ অনুষ্ঠানে পূর্ণরাজ্য দিবস সম্মাননা ও পুরস্কার দেওয়া হবে৷ রবীন্দ্র শতবার্ষিকী ভবনের মূল অনুষ্ঠানে পরিকল্পনা ও সমন্বয় দপ্তরের উদ্যোগে আগামী ২৫ বছরের ভিশন ডকুমেন্ট প্রকাশ করা হবে৷ তাছাড়াও পূর্ণরাজ্য দিবস উদযাপনকে ঘিরে থাকছে আরও বিভিন্ন কর্মসূচি৷ যার মধ্যে রয়েছে সাইকেল ম্যারাথন, হাফ ম্যারাথন, জেলা ও মহকুমা ভিত্তিক পূর্ণরাজ্য দিবস উদযাপন, আর ডি বর্মণ নাইট, মিউজিক লিরিকস প্রতিযোগিতা সহ বিভিন্ন কর্মসূচি৷