Olympiad : প্রত্যন্ত চুরাইবাড়ি এলাকার ছাত্র-ছাত্রীরা প্রথমবারের মত বসল ইন্টারনেশনাল অলিম্পিয়াড পরীক্ষায়

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১৪ ডিসেম্বর৷৷ উত্তর জেলার ত্রিপুরা অসম সীমান্তের প্রত্যন্ত এলাকা চুরাইবাড়িতে প্রথমবারের মতো ইন্টার্নেশনাল অলিম্পিয়াড পরীক্ষায় বসলো কচিকাঁচা ছাত্রছাত্রীরা৷উক্ত এলাকার চুরাইবাড়ি পাবলিক সুকলের পঁচিশ জন ছাত্র ছাত্রী আজ অলিম্পিয়াড পরীক্ষায় অংশ নেয়৷ হরিয়ানা বোর্ডের সাইন্স অলিম্পিয়াড ফাউন্ডেশনের আজ ছিল নেশনাল সাইন্স অলিম্পিয়াড পরীক্ষা৷গোটা ভারতবর্ষে হচ্ছে অলিম্পিয়াড পরিক্ষাটি৷আগামী ষোল ডিসেম্বর উক্ত সূকলের ছাত্র-ছাত্রীরা ইন্টার্নেশনাল ম্যাথমেটিক অলিম্পিয়াড পরীক্ষায় বসবে৷মূলত ধর্মনগর শহর বাদ দিলে কদমতলা-কুর্তি বিধানসভা কেন্দ্রে একটি সুকলে এই অলিম্পিয়াডের পরীক্ষা হতো৷

কিন্তু সর্বপ্রথম চুরাইবাড়ি পাবলিক সুকলের ছাত্রছাত্রীরা অলিম্পিয়াড পরীক্ষার সুযোগ পায়৷এদিকে চুরাইবাড়ি পাবলিক সুকলের প্রিন্সিপাল হোসেন আহমেদ হানি জানান,পিইএসিই ফাউন্ডেশনের চুরাইবাড়ি পাবলিক সুকলটি মন্তেসরী মেথড অফ টিচিং পদ্ধতি নিয়ে তিন বছর যাবৎ চলছে৷ উক্ত সুকলে মোট একশো সত্তোর জন ছাত্র ছাত্রী রয়েছে৷ শিক্ষক রয়েছেন আট জন৷ তাছাড়া উক্ত সুকলে পুঁথিগত শিক্ষা ছাড়া সঙ্গীত, নৃত্য, ক্যারাটে সহ যোগা প্রশিক্ষণও দেওয়া হয়৷ প্রিন্সিপাল আরও জানান, কদমতলার একটি সুকল বাদ দিলে এই বৃহত্তর এলাকায় সর্বপ্রথম চুড়াইবাড়ি সুকলের ইন্টার্নেশনাল অলিম্পিয়াড পরীক্ষায় বসার সুযোগ পেল পঁচিশ জন ছাত্র-ছাত্রী৷ সেই অলিম্পিয়াড পরীক্ষায় বসাতে আগামী দিনে কচিকাঁচা ছাত্র-ছাত্রীদের পুঁথিগত বিদ্যা সহ প্রফেশনালে অনেকটাই লাভান্নিত হবে বলে জানান প্রিন্সিপাল৷ তিনি আরো বলেন,এখন পর্যন্ত সরকারিভাবে কোন সুযোগ সুবিধা পাননি৷তবে সরকারি সুযোগ সুবিধা পেলে সুকলটিকে বিস্তার করে সানীয় এলাকায় ছাত্রছাত্রীদের মধ্যে গুনগত শিক্ষা পৌঁছে দিতেন৷তাছাড়া উক্ত এলাকার সকল অবিভাবকরা চুরাইবাড়ি পাবলিক সুকলের পাশে থেকে সাহায্যের হাত বাড়ানোরও অনুরোধ করেন প্রিন্সিপাল৷