নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১৪ ডিসেম্বর৷৷ বড়সর অগ্ণিকান্ডের হাত থেকে রক্ষা পেল উওর জেলার অন্যতম বাজার কদমতলা৷ঘটনার বিবরনে জানা যায় মঙ্গলবার সন্ধ্যায় কদমতলা বাজারের নাভিতে অবসিত কামাল হোসেন নামাজ পড়ার জন্য তার এ ওয়ান মোবাইল রিপিয়ারিং এর দোকানটি তালা দিয়ে মসজিদে যায়৷এমন সময় বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারনে দোকানে অগ্ণিকান্ডের সূত্র পাত ঘটে৷
দোকানে আগুন দেখে আশপাশের দোকানিরা খবর দেন প্রেমতলা দমকল অফিসে৷প্রেমতলা থেকে দমকল বাহিনির কর্মীরা অকুস্থলে ছুটে এসে আগুন আয়ত্বে আনে৷ততক্ষনে মোবাইল রিফিয়ারিং এর দোকানটি ভস্মিভুত হয়ে যায়৷
তাতে করে মূল্যবান বহু এন্ড্রয়েড মোবাইল সহ নানা যন্ত্রপাতি ও নগদ পঁচিশ হাজার টাকা পুড়ে ছাই হয়ে যায়৷ক্ষয়ক্ষতির পরিমান প্রায় চার থেকে সাড়ে চার লক্ষ টাকা হবে জানিয়েছেন দোকান মালিক৷তবে দমকল কর্মীদের তৎপরতায় বড়সড় অগ্ণিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল কদমতলা বাজার৷

