Australia: বিদেশিদের জন্য ফের খুলে দেওয়া হল অস্ট্রেলিয়ার দরজা

ক্যানবেরা, ১৫ ডিসেম্বর (হি. স.) : ওমিক্রন আতঙ্কের মাঝেই প্রায় দু’বছর বন্ধ থাকার পর বিদেশিদের জন্য ফের খুলে দেওয়া হল অস্ট্রেলিয়ার দরজা। মূলত অভিবাসী এবং পড়ুয়াদের কথা ভেবে এই সিদ্ধান্ত নিয়েছে সেদেশের সরকার।

করোনার জন্য অস্ট্রেলিয়ার অর্থনীতিতে প্রভাব পড়েছে। তাই বিদেশিদের প্রবেশাধিকার নিয়ে বেশ কিছুদিন ধরেই চিন্তাভাবনা চলছিল। তবে ওমিক্রনের জন্য সেই পদক্ষেপ দু’সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়। যদিও প্রবেশের ক্ষেত্রে ভ্যাকসিনের দুটি ডোজ থাকতে হবে। সে দেশের প্রধানমন্ত্রী স্কট মরিসন সম্প্রতি জানিয়েছিলেন, করোনা নিয়েই চলতে হবে। এর জন্য আমরা পিছিয়ে যেতে পারি না। অস্ট্রেলিয়ায় ভ্যাকসিনেশনের হার যথেষ্ট বেশি। ১৬ বছরের ঊর্ধ্বে ৯০ শতাংশ টিকাকরণ হয়ে গিয়েছে।