Amit shah: বল্লভভাই প্যাটেলকে শ্রদ্ধা অমিত শাহর

কলকাতা, ১৫ ডিসেম্বর (হি. স.) : বল্লভভাই প্যাটেলকে শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

বুধবার তিনি টুইটারে লিখেছেন, “লৌহ মানব সর্দার প্যাটেলের জীবনের প্রতিটি মুহূর্ত, দেশের একতা ও অখণ্ডতার বিস্ময়কর স্থাপত্য। তিনি প্রতিটি ভারতীয়ের হৃদয়ে বাস করেন। তিনি ভারতে একটি জাতির চেতনা জাগ্রত করার কাজে নিবেদিত ছিলেন। তাঁর চিন্তাধারা সব সময় দেশকে পথ দেখাবে। এমন মহান যুগপুরুষের চরণে শতকোটি প্রণাম ও জাতীয় অহংকার।“