News Flash

  • Home
  • Uncategorized
  • Death : গৃহবধূকে ধর্ষণে ব্যর্থ হয়ে স্বামীকে পিটিয়ে খুন ছৈলেংটায়
Image

Death : গৃহবধূকে ধর্ষণে ব্যর্থ হয়ে স্বামীকে পিটিয়ে খুন ছৈলেংটায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ ডিসেম্বর৷৷ ভাতিজার হাতে খুন কাকা৷ স্ত্রীকে ধর্ষণের হাত থেকে রক্ষা করতে স্বামী আসলে আপন ভাতিজার হাতে খুন কাকা৷ ঘটনার বিবরণে জানা যায় লংতরাইভ্যেলি মহকুমার ছৈলেংটা থানাধীন তারাবন ছড়ার এক পরিবারের স্বামীর অনুপস্থিতিতে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করে এক যুবক৷


ঘটনাস্থলে অর্থাৎ কিছুক্ষণ পরে স্বামী বাড়িতে আসলে তার স্বামী ঐ যুবককে আটকাতে গেলে সঙ্গে সঙ্গে একটি গাছের ডাল দিয়ে সজোরে তার মাথায় আঘাত করতে থাকে সঙ্গে সঙ্গে সে মাটিতে লুটিয়ে পড়ে এবং তাকে রক্তাক্ত অবস্থায় প্রথমে ছৈলেংটা হাসপাতলে নিয়ে আসা হয় সেখান থেকে তার অবস্থার অবনতি থেকে ধলাই জেলা হাসপাতালে নিয়ে আসে৷


কিন্তু ধলাই জেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে৷ এই বেদনাদায়ক ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে৷ এই হতদরিদ্র পরিবারটি অসহায় হয়ে ধলাই জেলা হাসপাতালে মঙ্গলবার সারাদিন কাটিয়ে দিল৷
এদিকে ধলাই জেলা হাসপাতালে বিভিন্ন লোকের আর্থিক সহযোগিতায় ও তিপ্রা মথার আর্থিক সহযোগিতায় তার ময়নাতদন্ত শেষে তার মৃতদেহ বাড়ির উদ্দেশ্যে পাঠানো হয়৷ এদিকে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করে স্বামীকে হত্যা করে পালিয়ে যায় ঐ যুবক৷ ছৈলেংটা থানায় এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করা হয়েছে৷
ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে৷ এডিসির সংশ্লিষ্ট এলাকার এক্সিকিউটিভ মেম্বার সহ পুলিশ প্রশাসনের পদস্থ আধিকারীকরা পরিস্থিতির দিকে নজর রাখছেন বলে খবর৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top