News Flash

  • Home
  • Uncategorized
  • Narendra Modi: মধ্যরাতে বারাণসী স্টেশনে মোদী, জানালেন রেলকে যাত্রীবান্ধব করে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ
Image

Narendra Modi: মধ্যরাতে বারাণসী স্টেশনে মোদী, জানালেন রেলকে যাত্রীবান্ধব করে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ

বারাণসী, ১৪ ডিসেম্বর (হি.স.): মধ্যরাতে কাশীনগরীর নাগরিকদের রীতিমতো চমকে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে সঙ্গে নিয়ে মধ্যরাতেই বারাণসী স্টেশনে পৌঁছে যান প্রধানমন্ত্রী। স্টেশন চত্বর তখন তুলনামূলক ফাঁকা ছিল, অনেক রাত পর্যন্ত স্টেশনেই ছিলেন প্রধানমন্ত্রী। সমস্ত কিছু খুঁটিয়ে দেখেন তিনি। কথা বলেন স্টেশনে উপস্থিত অনেকের সঙ্গে। প্রধানমন্ত্রী নিজেই গভীর রাতে টুইট করে জানিয়েছেন, “পরবর্তী স্টপেজ…বারাণসী স্টেশন। রেল যোগাযোগ বাড়ানোর পাশাপাশি পরিচ্ছন্নতা, আধুনিক ও যাত্রীবান্ধব রেল স্টেশন নিশ্চিত করতে আমরা কাজ করছি।”

মধ্যরাতে কাশীতে বিভিন্ন উন্নয়নমূলক কাজও খতিয়ে দেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সর্বদা প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। টুইট করে প্রধানমন্ত্রী জানান, “কাশীতে গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলাম। এই পবিত্র শহরের জন্য সম্ভাব্য সর্বোত্তম ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা আমাদের প্রচেষ্টা।” অর্থাৎ কাশী সফরের গোটা দিনই চরম ব্যস্ততার মধ্যে কেটেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top