News Flash

  • Home
  • Uncategorized
  • Supreme Court: চারধাম প্রোজেক্টকে গ্রিন সিগন্যাল সুপ্রিম কোর্টের, রাস্তা চওড়া করার অনুমতি
Image

Supreme Court: চারধাম প্রোজেক্টকে গ্রিন সিগন্যাল সুপ্রিম কোর্টের, রাস্তা চওড়া করার অনুমতি

নয়াদিল্লি, ১৪ ডিসেম্বর (হি.স.): চারধাম জাতীয় প্রকল্পকে সবুজ সঙ্কেত দিয়ে দিল সুপ্রিম কোর্ট। নিরাপত্তার প্রয়োজনে চারধাম সংযোগকারী রাস্তা চওড়া করার অনুমতি দিয়েছে শীর্ষ আদালত। ফলে শীর্ষ আদালতে অনেকটাই স্বস্তি পেল কেন্দ্র। চারধাম জাতীয় প্রকল্প যা গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদারনাথ ও বদ্রীনাথ—এই চার ধর্মীয় স্থানকে যুক্ত করবে ৮৯৯ কিলোমিটার রাস্তা। কিন্তু, সমস্যা তৈরি হয় উত্তরাখণ্ডের দেহরাদূনে রাস্তা চওড়াকে কেন্দ্র করে। রাস্তা চওড়া হলে তা পরিবেশের ক্ষতি করতে পারে, এই আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়।

মামলাকারীর যুক্তি ছিল, উত্তরাখণ্ডে প্রায়ই ভূমিধসের ঘটনা ঘটছে। গাছ কেটে ফেলার ফলে সঙ্কটে পড়েছে বন্যপ্রাণ। ফলে পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে। আদালতে কেন্দ্র জানায়, এর সঙ্গে দেশের নিরাপত্তা জড়িয়ে রয়েছে। সীমান্তের একদম কাছে চিন হেলিপ্যাড তৈরি করছে। রাস্তা বানাচ্ছে, যাতে দ্রুত সমরাস্ত্র পৌঁছনো যায়। ফলে নিরাপত্তার খাতিরে এই রাস্তা চাওড়া করা প্রয়োজন। কেন্দ্রের যুক্তি মেনে মঙ্গলবার চারধাম সংযোগকারী রাস্তা ১০ মিটার চওড়া করতে অনুমতি দিয়েছে শীর্ষ আদালত।

এদিন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি বিক্রম নাথের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, সীমান্তের নিরাপত্তায় কৌশলগত প্রয়োজনে রাস্তা তৈরি করতে হতে পারে। তবে, প্রকল্পের কাজে নজরদারি করার জন্য শীর্ষ আদালতের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি কমিটি তৈরি করতে হবে। যে কমিটি প্রতি চার মাস অন্তর প্রকল্পের অগ্রগতি নিয়ে আদালতকে অবহিত করবে। এই কমিটিতে পরিবেশ মন্ত্রক এবং জাতীয় পরিবেশ গবেষণা প্রতিষ্ঠানের সদস্যকে রাখতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top