News Flash

  • Home
  • Uncategorized
  • Attack: মৃত্যুর কোলে ঢলে পড়লেন একজন কনস্টেবল, শ্রীনগরে জঙ্গি হামলায় মৃত বেড়ে ৩
Image

Attack: মৃত্যুর কোলে ঢলে পড়লেন একজন কনস্টেবল, শ্রীনগরে জঙ্গি হামলায় মৃত বেড়ে ৩

শ্রীনগর, ১৪ ডিসেম্বর (হি.স.): বাঁচাতে পারলেন না চিকিৎসকরা, মৃত্যুর কোলে ঢলে পড়লেন একজন পুলিশ কনস্টেবল। শ্রীনগরের উপকণ্ঠে জেওয়ান এলাকায় জইশ জঙ্গিদের হামলায় মৃতের সংখ্যা বেড়ে হল ৩। মঙ্গলবার সকালে মারা গিয়েছেন গান্ডেরবাল জেলার বাসিন্দা কনস্টেবল রামিজ আহমেদ। সোমবার সন্ধ্যায় শ্রীনগরের উপকণ্ঠে জেওয়ান এলাকায় শ্রীনগর-জম্মু হাইওয়ের উপর জম্মু ও কাশ্মীর সশস্ত্র পুলিশের বাসে হামলা চালায় জইশ-ই-মহম্মদ জঙ্গি সংগঠনের ‘কাশ্মীর টাইগারস’ সন্ত্রাসীরা।

সোমবারই মারা গিয়েছিলেন দু’জন জওয়ান। আহত হয়েছিলেন ১২ জন, তাঁদের মধ্যে কনস্টেবল রামিজ আহমেদের মৃত্যু হয়েছে মঙ্গলবার সকালে। বাকি দু’জন শহিদ পুলিশ কর্মীর নাম হল-সাব-ইন্সপেক্টর গুলাম হাসান এবং সফিক আলি। কাশ্মীরের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (আইজিপি) বিজয় কুমার জানিয়েছেন, হামলার দায় স্বীকার করেছে চালায় জইশ-ই-মহম্মদ জঙ্গি সংগঠনের ‘কাশ্মীর টাইগারস’।

শহিদ পুলিশ কর্মীদের এদিন শেষশ্রদ্ধা জানান কাশ্মীরের আইজিপি ও অন্যান্য শীর্ষ পুলিশ অধিকারিকরা। মঙ্গলবার সকালে কাশ্মীরের আইজিপি বলেছেন, “দুই বিদেশি সন্ত্রাসী ও এক স্থানীয় জঙ্গি পূর্ব পরিকল্পনা করে হামলা চালিয়েছে। ৩ জন পুলিশ কর্মী হামলায় মারা গিয়েছেন। একজন জঙ্গি পালিয়ে যেতে সক্ষম হয়েছে, জঙ্গিদের শীঘ্রই নিকেশ করা হবে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top