News Flash

  • Home
  • Uncategorized
  • Meeting : ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে হিন্দের সাধারণ সভা অনুষ্ঠিত
Image

Meeting : ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে হিন্দের সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ ডিসেম্বর৷৷ রবিবার আগরতলা টাউন হলে ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে হিন্দের এগারতম রাজ্য কমিটি গঠন উপলক্ষে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়৷ সাধারণ সভা থেকে পরবর্তী দুই বছরের জন্য রাজ্য কমিটি গঠন করা হয়েছে৷


আগরতলা টাউন হলে সাধারণ সভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ত্রিপুরা জমিয়ত উলামায়ে হিন্দের সভাপতি মুফতি তৈবুর রহমান বলেন জমিয়ত উলামা সব সময় শান্তি ও সম্প্রীতির লক্ষ্যে কাজ করে৷ দেশের স্বাধীনতা সংগ্রামে ও জমিয়ত উলামায়ে হিন্দ আত্মনিয়োগ করে ছিল বলে তিনি দাবি করেছেন৷


কোন ধরনের সাম্প্রদায়িক উত্তেজনাকর পরিস্থিতিতে হিন্দু-মুসলিম সহ যে কোন ধর্মাবলম্বী লোকজনদেরকে উত্তেজিত না হয়ে সংযত মানসিকতা নিয়ে এগিয়ে আসার জন্য সংগঠনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে৷ জমিয়ত উলামায়ে হিন্দ সবসময়ই জাতীয়তাবাদে বিশ্বাসী এবং শান্তি সম্প্রীতি ও ঐক্যে বিশ্বাসী৷ এই ঐতিহ্য বজায় রাখার জন্য সংগঠন সর্বদাই প্রচেষ্টা চালিয়ে যাবে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top