News Flash

  • Home
  • Uncategorized
  • CPM : পুর ও নগর ভোটের ফলাফল পর্যালোচনা করল সিপিএম
Image

CPM : পুর ও নগর ভোটের ফলাফল পর্যালোচনা করল সিপিএম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ডিসেম্বর৷৷ সিপিএম রাজ্য কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে সোমবার৷ এই বৈঠকে সদ্য সমাপ্ত পুর ও নগর নির্বাচনের ফলাফল নিয়ে পর্যালোচনা করা হয়েছে বলে জানিয়েছেন দলের রাজ্য সম্পাদক জীতেন্দ্র চৌধুরী৷ সাংবাদিক সম্মেলনে শ্রী চৌধুরী আরও জানিয়েছে, সিপিএম বেশ কিছু আন্দোলন কর্মসূচি নিয়েছে৷


তিনি জানান, গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে আগামী মঙ্গলবার অর্থাৎ ৭ ডিসেম্বর থেকে সিপিআইএম বুথ পর্যায়ে জনগণের ঐকা গড়ে তুলতে ময়দানে নামবে৷ কমিটি গঠন হয়েছে নবীন এবং প্রবীণদের সমতা বজায় রেখে৷ ৬০ জনের কমিটি গঠন হয়েছে৷ এদিন সভায় আরো সিদ্ধান্ত হয় চলতি ডিসেম্বর মাসের শেষের দিকে আগরতলা শহরে কৃষক, খেতমজুর এবং জুমিয়াদের নিয়ে এক বৃহত্তর জামায়েড করা হবে৷ রাজ্যের কৃষকদের সমস্যার সমাধান নিয়ে জমায়েত থেকে আওয়াজ তোলা হবে৷ পাশাপাশি আগামী বছর ফেব্রুয়ারি মাসে প্রথমদিকে সিপিআইএম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে৷ এতে আগরতলায় একটি জমায়েত করা হবে৷ সর্বভারতীয় স্তরে নেতৃত্ব এতে অংশ নেবেন৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top