News Flash

  • Home
  • Uncategorized
  • Flag Day : সশস্ত্রবাহিনীর পতাকা দিবস উপলক্ষে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা
Image

Flag Day : সশস্ত্রবাহিনীর পতাকা দিবস উপলক্ষে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ডিসেম্বর৷৷ সশস্ত্র বাহিনীর পতাকা দিবস উপলক্ষে রাজ্যপাল সত্যদেও নারাইণ আর্য্য সমস্ত প্রতিরক্ষা বাহিনী, এক্স সার্ভিসমেন, প্রাক্তন যোদ্ধা, শহীদদের পত্নী ও তাঁদের পরিবার-পরিজনদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন৷ এক শুভেচ্ছা বার্তায় রাজ্যপাল বলেন, প্রতি বছর দেশের সর্বভৌমত্ব ও অখণ্ডতা বজায় রাখার জন্য প্রতিরক্ষা বাহিনী যে আত্মত্যাগ করেছেন তার প্রতি সম্মান জানাতে ৭ ডিসেম্বর সশস্ত্র বাহিনীর পতাকা দিবস পালন করা হয়৷ দেশের সামরিক বাহিনী যেভাবে আমাদের সীমান্তে প্রহরারত রয়েছেন, সন্ত্রাসবাদী কার্যকলাপের বিরুদ্ধে সুুরক্ষা প্রদান করছেন ও প্রাকৃতিক দুর্যোগে সেবাদান করে আসছেন সেজন্য দেশের নাগরিক গর্বিত৷ তিনি সশস্ত্র বাহিনীর পতাকা দিবসের তহবিলে যথাসম্ভব দান করতে ত্রিপুরাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন, কারণ এই তহবিলের অর্থ প্রতিরক্ষা বাহিনীর কল্যাণে ব্যবহৃত হয়ে থাকে৷


সশস্ত্র বাহিনীর পতাকা দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ভারতীয় সামরিক বাহিনীর সমস্ত সাহসী সদস্যদের গভীর শ্রদ্ধা জানিয়েছেন৷ এই উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, ’আমি জেনে আনন্দিত যে, মাতৃভূমির সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষা করতে গিয়ে যেসমস্ত প্রতিরক্ষা বাহিনীর জওয়ান আত্মবলিদান করেছেন তাঁদের মরণে ত্রিপুরার সৈনিক কল্যাণ অধিকার প্রতিবছর ৭ ডিসেম্বর, সশস্ত্র বাহিনীর পতাকা দিবস পালন করে৷’ শুভেচ্ছাবার্তায় তিনি আরও বলেন, এবছরের সশস্ত্রবাহিনীর পতাকা দিবস উদযাপন আরও বেশি গুরুত্ব পাবে কেননা দেশের স্বাধীনতার ৭৫তম বছর উপলক্ষে ’আজাদী কা অমৃত মহোৎসব’ও পালন করা হচ্ছে৷ তাছাড়াও ত্রিপুরা ৫০তম পূর্ণরাজ্য দিবস পালন করতে যাচ্ছে৷ তিনি প্রাক্তন জওয়ানদের, শহীদদের পত্নী ও সেনা বাহিনীর পরিবারের কল্যাণে সশ’ বাহিনীর পতাকা দিবসের তহবিলে স্বতস্ফূর্তভাবে দান করার জন্য ত্রিপুরাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top