News Flash

  • Home
  • Uncategorized
  • Exhaustion : অবশেষে টনক নড়ল, জওয়ানদের মানসিক অবসাদ নিরসনে গুচ্ছ সিদ্ধান্ত নিল পুলিশ
Image

Exhaustion : অবশেষে টনক নড়ল, জওয়ানদের মানসিক অবসাদ নিরসনে গুচ্ছ সিদ্ধান্ত নিল পুলিশ

আগরতলা, ৬ ডিসেম্বর (হি.স.)৷৷ দুই অফিসারকে অকালে হারিয়ে টিএসআর জওয়ানদের মানসিক সুস্থতা নিয়ে পর্যালোচনার তাগিদ অনুভব করছে ত্রিপুরা পুলিশ৷ এখন থেকে বহিঃরাজ্যের বিশেষজ্ঞ মনোবিদদের সহায়তায় জওয়ানদের নিয়মিত কাউন্সেলিঙের সিদ্ধান্ত হয়েছে৷
মূলত, মানসিক চাপ মোকাবিলায় জওয়ানদের সমস্ত রকম সহযোগিতা করা হবে৷ কারণ অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে, পারিবারিক সমস্যায় জর্জরিত জওয়ানরা আত্মঘাতীর মতো পদক্ষেপ নিচ্ছেন৷ তাই রাজ্য পুলিশের মহানির্দেশক ভিএস যাদব ত্রিপুরা স্টেট রাইফেলস-এর ১১ জন কমান্ড্যান্টের সাথে অনুষ্ঠিত বৈঠকে এ সমস্ত বিষয়ে কালবিলম্ব দেরি না করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন৷
পুলিশ সূত্রের খবর, রবিবার রাজ্য পুলিশের মহানির্দেশক ত্রিপুরা স্টেট রাইফেলস-এর ১১ জন কমান্ড্যান্টের সাথে বৈঠক করেছেন৷ বৈঠকে স্ব-বিশ্লেষণ করা হয়েছে৷ তাতে দেখা গেছে, গত কয়েক বছরে টিএসআর জওয়ানদের মধ্যে আত্মহত্যা এবং অন্যান্য অস্বাভাবিক ঘটনার প্রমাণ রয়েছে৷ স্বাভাবিকভাবেই রাজ্যের গর্ব টিএসআর বাহিনীর গরিমা নষ্ট হচ্ছে৷ তাই ওই সমস্ত সমস্যা সমাধানে বিশেষ কিছু ব্যবস্থা নিতে চাইছে ত্রিপুরা পুলিশ৷


রাজ্য পুলিশের মহানির্দেশকের নির্দেশ, টিএসআরের প্রত্যেক জওয়ানের সাথে ঊর্ধতন অফিসার আলাদাভাবে কথা বলবেন৷ তাঁদের সমস্ত সমস্যা সম্পর্কে জানবেন৷ এসও লেভেলের অফিসার ওই দায়িত্বে থাকবেন৷ বিভিন্ন ঘটনার তদন্তে উঠে এসেছে, কাজের চাপ কারণ নয়, বরং অধিকাংশ ক্ষেত্রেই পারিবারিক সমস্যায় জর্জরিত জওয়ানরা আত্মঘাতীর মতো পদক্ষেপ নিয়ে থাকেন৷
পুলিশের মহানির্দেশকের সাফ নির্দেশ, এসও লেভেলের অফিসারগণ জওয়ানদের সমস্যা সম্পর্কে অবগত হওয়ার সাথে সাথেই তা সমাধানের উদ্যোগ নেবেন৷ সমস্যা অধিক জটিল হলে ঊর্ধতন অফিসারদের সহায়তায় অগ্রাধিকারের ভিত্তিতে সমাধান করতে হবে৷ এক্ষেত্রে কোনও ধরনের ঢিলেমি কিংবা গাফিলতি বরদাস্ত হবে না৷ বিশেষ করে ছুটি মঞ্জুরের ক্ষেত্রে মানবিক দৃষ্টিতে বিবেচনা করতে হবে৷


এদিকে, টিএসআর বাহিনীতে জওয়ানদের কাউন্সেলিঙের ব্যবস্থা রয়েছে ঠিকই৷ কিন্তু তা সময়মতো এবং প্রত্যাশা অনুযায়ী হচ্ছে না৷ তাই সিদ্ধান্ত হয়েছে, বহিঃরাজ্য থেকে বিশেষজ্ঞ মনোবিদদের ডেকে এনে প্রত্যেক জওয়ানের কাউন্সেলিঙের ব্যবস্থা করা হবে৷ মানসিক চাপ মোকাবিলায় প্রত্যেক জওয়ানকে বিশেষভাবে সহযোগিতা করা হবে৷ ত্রিপুরা পুলিশের মহানির্দেশকের নির্দেশ, রাজ্যে দুটি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে৷ সেখানে জওয়ানদের কাউন্সেলিঙের যাবতীয় ব্যবস্থা করতে হবে৷ শুধু তা-ই নয়, প্রত্যেক জওয়ানের কাউন্সেলিঙে অংশগ্রহণ বাহিনীর কমান্ড্যান্টদের সুনিশ্চিত করতে হবে৷ এছাড়া, বিশেষজ্ঞ মনোবিদরা বিভিন্ন বাহিনীর মুখ্য কার্যালয়ে গিয়েও জওয়ানদের কাউন্সেলিং করবেন৷


প্রসঙ্গত, ছুটি মঞ্জুর না হওয়ায় এক টিএসআর জওয়ানের গুলিতের দুই অফিসারের মৃত্যুর ঘটনায় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ত্রিপুরা পুলিশের মহানির্দেশককে এ-বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন৷ কারণ, এ ধরনের আত্মহত্যার ঘটনা টিএসআর বাহিনী এবং ত্রিপুরার গরিমাকে নষ্ট করছে৷ সূত্রের খবর, টিএসআর কমান্ড্যান্টদের নিয়ে ওই বৈঠকের নির্যাস মুখ্যমন্ত্রীর কাছে নিয়ে যাবেন রাজ্য পুলিশের মহানির্দেশক ভিএস যাদব৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top