নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ ডিসেম্বর৷৷ বৃহস্পতিবার বেলা এগারটা নাগাদ আই জি এম হাসপাতালে এসির তামার তার চুরি করতে এসে হাতেনাতে আটক এক চোর৷ সিকিউরিটি গার্ডরা চোরকে পুলিশের হাতে তুলে দেয়৷ রাজধানীতে নিরাপত্তা বলয়ের মধ্যে আইজিএম হাসপাতালে এসির তামার তার চুরি করতে এসে হাতেনাতে ধরা পড়ল এক চোর৷
সংবাদ সূত্রে জানা যায় আইজিএম হাসপাতালে যখন রোগীরা ভীড় করছিল ঠিক সেই সময়ে ওই চোর হাসপাতালে একে তামার তার চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল৷ বিষয়টি নজরে আসতেই বেসরকারি নিরাপত্তা বাহিনীর কর্মীরা তাকে পাকড়াও করে৷ তাকে কিছু উত্তম-মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷ পুলিশ তার বিরুদ্ধে মামলা গ্রহণ করে এ ঘটনার তদন্ত শুরু করেছে৷ উল্লেখ্য এর আগেও আইজিএম হাসপাতালসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন অফিস থেকে এভাবে এসির তামার তার চুরির ঘটনা ঘটেছে৷ আইজিএম হাসপাতালসহ বিভিন্ন অফিসে এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে এসির তামার তার চুরি করে নিয়ে যাওয়ার ঘটনা ঘিরে জনমনে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ চক্রটি বেশ কিছুদিন ধরেই সক্রিয় রয়েছে বলে জানা গেছে৷

