News Flash

  • Home
  • Uncategorized
  • CPM : খয়েরপুরে সিপিএমের যুবকর্মী আক্রান্ত
Image

CPM : খয়েরপুরে সিপিএমের যুবকর্মী আক্রান্ত

আগরতলা, ২ ডিসেম্বর৷৷ খয়েরপুরে সিপিএমের যুবকর্মী আক্রান্ত৷ দলের রাজ্য কমিটির তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে৷ আজ সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ পার্টির যুবকর্মী সমীরন কর খয়েরপুর বাজারে গেলে বিজেপি আশ্রিত সমাজ বিরোধীরা বিনা প্ররোচনায় তাঁর উপর প্রাণঘাতী হামলা চালায়৷ বাজারের লোকজন এগিয়ে এলে দুষৃকতিরা পালিয়ে যায়৷ সমীরন করকে গুরুতর আহত অবস্থায় দ্রুত জিবি হাসপাতালে নেয়া হয় এবং সেখানে ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে৷ তাঁর মাথায় অনেকগুলি শেলাই লেগেছে৷


সমীরন কর গেল আগরতলা পুর নিগম নির্বাচনে ৯ নং ওয়ার্ডের সিপিআই(এম) প্রার্থী নেপাল মজুমদারের পোলিং এজেন্ট ছিলেন৷ গত ২৫শে নভেম্বর নির্বাচনের দিনও বিজেপি দলের সমাজদ্রোহীরা তাঁকে দৈহিক ভাবে আক্রমনের চেষ্টা করেছিল এবং প্রানে মেরে ফেলার হুমকী দেয়া হয়েছিল৷ রাজ্য সম্পাদকমণ্ডলী লক্ষ্য করছে- শাসক দল প্রহসনাত্মক নির্বাচন করে রাজ্যের সমস্ত নগর সমূহ জবর দখল করে সারা দেশের কাছে নিন্দিত হ’বার পরও তাদের মোটেই হুঁশ ফিরছেনা৷ গণতন্ত্রের ধবংসলীলায় তারা যেসমস্ত যুবকদের রাস্তায় নামিয়েছে তাদের নিয়ন্ত্রনে আনার কোন চেষ্টাই করছেনা৷

বিজয় উৎসবের নামে শাসক দলের একটা অংশ রাজ্যের সর্বত্র, এমনকি যেখানে ভোট হয়নি সেসব এলাকাতেও বিরোধী দলের সমর্থকদের উপর মোটা অংকের জিজিয়া কর বসাচ্ছে৷ এতে স্বদলীয় বিক্ষুব্দরাও রেহাই পাচ্ছেনা৷ বিজয় উৎসবের নামে গতকাল শান্তিরবাজার মহকুমার দেবদারুতে সিপিআই(এম) অঞ্চল অফিসে আগুন লাগানো হয়েছে, দুপুর থেকে রাত পর্যন্ত বহু বাড়ীতে হামলা হয়েছে৷ আগরতলা পুর নিগম এলাকার বহু ওয়ার্ডেও চাঁদার জন্য জুলুম হচ্ছে৷ ভারতের কম্যুনিস্ট পার্টি(মার্কবাদী), ত্রিপুরা রাজ্য সম্পাদকমন্ডলী সমীরন করের উপর আক্রমনের ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছে এবং দোষীদের অবিলম্বে চিহ্ণিত করে গ্রেপ্তার ও কঠোর শাস্তি প্রদানের জন্য দাবী জানাচ্ছে৷ তার সাথে সরকারের কাছে দাবী জানাচ্ছে- চাঁদার জুলুম ও সন্ত্রাস বন্ধে দ্রুত কড়া পদক্ষেপ গ্রহন করার জন্য৷ এবং রাজ্যের সমস্ত শান্তিকামী এবং গনতন্ত্রপ্রিয় জনগনের কাছে আবেদন জানাচ্ছে এই ফ্যাসিষ্ট সুলভ আক্রমনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে রুখে দাঁড়ানোর জন্য৷

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top