News Flash

  • Home
  • Uncategorized
  • Accident : পৃথক স্থানে যান দূর্ঘটনায় নিহত এক, আহাত পাঁচ
Image

Accident : পৃথক স্থানে যান দূর্ঘটনায় নিহত এক, আহাত পাঁচ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/ কল্যাণপুর, ২ ডিসেম্বর৷৷ লেম্বুছড়ার দমদমিয়া এলাকায় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত একজন৷ গুরুতর আহত আরও ২৷মৃত যুবকের নাম কল্যাণ বিশ্বাস৷ আহতরা হলেন কৃষ্ণ হালদার ও অমিত সরকার৷তারা জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷ রাজ্যে পথদুর্ঘটনা দিনের পর দিন বৃদ্ধি পেয়ে চলেছে৷ প্রতিদিন রাজ্যের কোথাও-না- কোথাও দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে৷ বৃহস্পতিবার লেফুঙ্গা থানা এলাকার লেম্বু ছড়া দমদমিয়া এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে এক জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে৷


অপর দুজন গুরুতরভাবে আহত হয়েছেন৷ ঘটনার পর পরই স্থানীয় লোকজন দমকল বাহিনীকে খবর দেয়৷খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে ছুটে গিয়ে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷ জিবি হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন৷ পথদুর্ঘটনায় মৃত যুবকের নাম কল্যাণ বিশ্বাস৷আহতরা হলেন কৃষ্ণ হালদার ও অমিত সরকার৷ বর্তমানে তারা জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷দ্রুতগামীতা-ও অসাবধানতার কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে৷ পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে এ ঘটনার তদন্ত শুরু করেছে৷ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুর সংবাদে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷


এদিকে, কল্যাণপুরে পথদুর্ঘটনা যেন বেড়েই চলছে৷ দিনের-পর- দিন কল্যাণপুর থানা এলাকায় একের পর এক পথ দুর্ঘটনা লেগেই আছে৷ দুর্বল ট্রাফিক ব্যবস্থার কারণে এমনটা হচ্ছে বলে সচেতন মহলের ধারণা৷ বৃহস্পতিবার পড়ন্ত বেলায় কল্যাণপুর থানা এলাকায় গোপালনগরে খোয়াই তেলিয়ামুড়া সড়কের উপর গতি গেল একটি বাইক দুর্ঘটনা৷ যার ফলে আহত হয় একটু পথচারীসহ আরো দুইজন৷
প্রাপ্ত খবরে জানা একটি বাইক কল্যাণপুর থেকে খোয়াই যাবার পথে গোপালনগর এলাকায় এক মহিলাকে ধাক্কা মেরে বাইক রাস্তায় পাল্টি খায়৷ এতে করে আহত হয় পথচারী সুপর্ণা দাস বয়স ৪০৷ বাইকে থাকা দুইজন আহত হয় জহরলাল দেববর্মা বয়স ৪৫ এবং হরিশ দেববর্মা বয়স ২৩৷ তড়িঘড়ি দুর্ঘটনার খবর পেয়ে কল্যাণপুর দমকল বাহিনী ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের কল্যাণপুর হাসপাতালে নিয়ে যায়৷ কল্যাণপুর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক হরিশ দেববর্মার অবস্থা বেগতিক দেখলে জিবি হাসপাতালে রেফার করেন৷ ঘটনায় জনমনে বেশ চাঞ্চল্য তৈরি হয়েছে৷ সাধারণ মানুষের দাবি গোটা কল্যাণপুর এলাকায় ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়েছে৷ প্রশ্ণ উঠছে এর জন্য দায়ী কে৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top