News Flash

  • Home
  • Uncategorized
  • Chief Minister : রাজ্যে সরকার পরিচালনায় অসহায়ত্বের বর্ণনা মুখ্যমন্ত্রীর
Image

Chief Minister : রাজ্যে সরকার পরিচালনায় অসহায়ত্বের বর্ণনা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ নভেম্বর৷৷ ৪০ বছরের মানসিকতার পরিবর্তন তিন বছরে সম্ভব নয়৷ সরকার পরিচালনায় অসহায়ত্বের বর্ণনা এভাবেই দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তবুও, আগামী ২৫ বছরের রূপরেখা তৈরী করা হয়েছে, দৃঢ় প্রত্যয়ের সুরে বলেন তিনি৷ আজ সন্ধ্যায় আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে জাতীয় প্রেস দিবস উদযাপন অনুষ্ঠানে আবেগ ও অনুভূতির সংমিশ্রণে ত্রিপুরায় সাংবাদিক ও সংবাদ মাধ্যম বান্ধব সরকার পরিচালিত হচ্ছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী৷
এদিন মুখ্যমন্ত্রী বলেন, চলার পথে অনেক কিছুই শিখতে পারছি৷ তাঁর দাবি, জীবনে ইতিবাচকতা নিয়ে কাজ করতে শিখেছি৷ দায়িত্ব থেকে কাজকে বড় করে দেখেছি৷ এদিন তিনি বলেন, আগামী ২৫ বছরের কাজের রূপরেখা নিয়ে মন্ত্রিসভায় আলোচনা হয়েছে৷ ২০৪৮ পর্যন্ত যোজনা তৈরী করেছি৷ তাঁর কথায়, পূর্বতন সরকারের জমানায় ভবিষ্যত গড়ে তোলার কোন পরিকল্পনা ছিল না৷ কিন্ত, ভবিষ্যত কিভাবে তৈরী হবে আজ দীশা নির্ধারিত হয়েছে৷


তাঁর কথায়, অভিযোগ পাল্টা অভিযোগে সমস্যার সমাধান সম্ভব নয়৷ তেমনি, কে কাকে চালাবে তার বদলে কতটা চলবে সেটাই গুরুত্বপূর্ন বিষয়৷ তাঁর মতে, ত্রিপুরা ছোট রাজ্য ঠিকই৷ কিন্ত, এরাজ্যের বাসিন্দারা যথেষ্ট সংবেদনশীল৷ তিনি বলেন, ত্রিপুরায় বিরোধীদের আক্রমনের প্রবণতা ছিল৷ আজ সেই সংসৃকতি প্রায় বিলুপ্ত হয়েছে৷ তাঁর কটাক্ষ, বিপ্লব দেব সন্ত্রাস আমদানি করেননি৷ আজ ত্রিপুরায় শান্তি প্রতিষ্ঠিত হয়েছে৷ আগামী দিনেও শান্তি বজায় থাকবে৷ সমস্ত প্রতিকুলতা শক্ত হাতে মোকাবিলা করব, জোর গলায় বলেন তিনি৷
আজ তিনি দাবি করেন, প্রত্যাশা তার উপরই হয় যার প্রতি ভালবাসা থাকে৷ আবেগের সুরে তিনি বলেন, যেদিন আমার উপর প্রত্যাশা থাকবে না সেদিন আমি হারিয়ে যাব৷ তিনি বলেন, ৪০ বছরের এক ব্যবস্থা, মানসিকতার বিরুদ্ধে লড়াই চলছে৷ তিন বছরে তা সমাপ্ত করা সম্ভব নয়৷ তাঁর দাবি, প্রশাসন পরিচালনায় দেখা যাচ্ছে, কাজ না করার মানসিকতা৷ কিন্ত, সেই কর্মসংসৃকতি পাল্টানো এক দিনে সম্ভব হচ্ছে না৷ তিনি জোর গলায় বলেন, যা ঘটে সব কিছুর জন্য আমি দায়ী নই৷ কারণ, সরকার একা মুখ্যমন্ত্রী পরিচালনা করছেন না৷


তিনি বলেন, কাজ না করার মানসিকতা বিপ্লব দেব তৈরী করেননি৷ উদাহরণ দিয়ে তিনি বলেন, আজ খিদে পাওয়ায় দুপুর ২টায় খাবার চেয়েছিলাম৷ সন্ধ্যা ছয়টায় সেই খাবার পেয়েছি৷ তিনি আক্ষেপ করে বলেন, ক্ষুধার্ত বিপ্লব দেব ব্যবস্থার৷ সাথে তিনি যোগ করেন, আমার অফিসে পরিবর্তন করতে পারছি না৷ বাকি এক দিনে কিভাবে করব, প্রশ্ণ ছুড়ে দেন তিনি৷ তিনি ক্ষোভের সুরে বলেন, ফাইলে স্বাক্ষর হলেও পঞ্চায়েত স্তরে তা পৌছাতে তিন মাস সময় লাগছে৷ তাই, ডিজিটাল পদ্ধতির দিকে ঝুকছে ত্রিপুরা সরকার৷
আজ তিনি হাসি-ঠাট্টা মিলিয়েই জমানো ক্ষোভ উগরেছেন৷ তাঁর বক্তব্য, অতীতে ক্যাডারদের ডেকে নিয়ে পার্টি অফিসে চাকুরীর অফার দেওয়া হতো৷ তাতে, যোগ্য বেকাররা বঞ্চিত হতেন৷ সেই ব্যবস্থায় পরিবর্তন এনেছি৷ তিনি বলেন, ভীষণ ইচ্ছে যে পৃষ্টা প্রমুখের বলিদানে ত্রিপুরায় সরকার পরিবর্তন হয়েছে, তাঁর পরিবারে চাকুরী তুলে দেই৷ হৃদয় বলে সেই পথে হাটার জন্য, কিন্ত প্রশাসক হিসেবে তাতে হাজারো বাধা রয়েছে৷
তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আলোচনা সমালোচনা করুন৷ কিন্ত, সমস্ত দায় আমার ঘাড়ে চাপাবেন না৷ তাঁর কটাক্ষ, এখনো লাল চশমার রোগ রয়েছে৷ ধৈর্য্য রাখতে হবে৷ তাঁর সাফ কথা, সব পরিশুদ্ধ এখনো হয়নি৷ তবে, পরিবর্তন দেখার জন্য চোখ লাগবে৷
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যের গৌরব ও ইতিহাসের প্রতি আমাদের সম্মানজনক দৃষ্টিভঙ্গি থাকা আবশ্যক৷ এই ভাবনা থেকেই পূর্ণরাজ্য দিবস অনুষ্ঠানকে কেন্দ্র করে ১৮দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করতে চলেছে রাজ্য সরকার৷ রাজ্যের নাগরিকদের দূরদর্শিতার প্রশংসা উঠে এসেছে প্রধানমন্ত্রীর মুখেও৷ আমাদের ভাবনার পথেই জীবন ধাবিত হয়৷ বর্তমান রাজ্য সরকারের প্রতি মানুষের বিশ্বাস থেকেই আমাদের আগামীদিনের কর্মপরিকল্পনা রূপায়ণে প্রেরণা দেয়৷ স্বসহায়ক দল সহ নানাভাবে মহিলা স্বশক্তিকরণের লক্ষ্যে রোজগার সৃজনের পাশাপাশি গুচ্ছ পরিকল্পনা রূপায়িত হচ্ছে৷ যার ফলশ্রতিতে স্বসহায়ক দল নির্ভর অর্থনীতির পরিমাণ এসে দাঁড়িয়েছে প্রায় ১ হাজার কোটি৷ স্বজনপোষণ এবং দলীয় সংকীর্ণতার উর্ধে উঠে সমস্ত অংশের নাগরিকদের কেন্দ্র রাজ্য বিভিন্ন প্রকল্পের সুুফল পৌঁছে দিতে আন্তরিকতার সঙ্গে কাজ করছে সরকার৷


অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুুশান্ত চৌধুরী বলেন, বর্তমান রাজ্য সরকার সংবাদবান্ধব৷ সাংবাদিকদের সঙ্গে কিভাবে আরও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা যায় তারজন্য ক্রমাগত চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে৷ তিনি বলেন, বর্তমান সরকার সংবাদপত্রের স্বার্থে এমন কিছু সিদ্ধান্ত নিয়েছে যা বিগত দিনে অলিক স্বপ ছিলো৷ সাংবাদিকদের পেনশন এক হাজার টাকা থেকে বাড়িয়ে দশ হাজার টাকা করা হয়েছে৷ সাংবাদিকদের সুুরক্ষার স্বার্থে তাদের প্রেস জ্যাকেট প্রদান করা হয়েছে৷ সাংবাদিকদের কিভাবে স্বাস্থ্য বীমার আওতায় আনা যায় তা নিয়ে আলোচনা হচ্ছে৷ সাংবাদিকদের আবাসন প্রদানের বিষয়টি নিয়েও আলোচনা চলছে৷ দুজন সাংবাদিক হত্যার ঘটনার সিবিআই তদন্তের আদেশ দেওয়া হয়েছে৷ তথ্য ও সংস্কৃতি মন্ত্রী বলেন, প্রত্যেককে সম্মিলিতভাবে রাজ্যের উন্নয়নের জন্য কাজ করতে হবে৷ কোভিড অতিমারী আমাদের কাছ থেকে মূল্যবান ২টি বছর কেড়ে নিয়েছে৷ জনমত গঠনের ক্ষেত্রে সাংবাদিকদের বিরাট ভূমিকা রয়েছে৷ অন্যদিকে, সংবাদমাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করলে সমাজে নেতিবাচক প্রভাবও পড়ে৷ দুর্গাপূজার সময় বাংলাদেশে যে অশান্তির পরিবেশ সৃষ্টি হয়েছিলো তাকে কেন্দ্র করে এই রাজ্যেও অস্থিরতা সৃষ্টির চেষ্টা হয়েছিলো৷ বহির্রাজ্যের মিডিয়ার একটা অংশ পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করেছিলো৷ রাজ্য সরকার অত্যন্ত দক্ষ হাতে এই পরিস্থিতির মোকাবিলা করেছে৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা সহ অন্যান্যরা৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top