News Flash

  • Home
  • Uncategorized
  • ওমিক্রন নিয়ে পর্যালোচনা বৈঠক ভূষণের, টেস্টিং ও টিকাকরণে জোর
Image

ওমিক্রন নিয়ে পর্যালোচনা বৈঠক ভূষণের, টেস্টিং ও টিকাকরণে জোর

নয়াদিল্লি, ৩০ নভেম্বর (হি.স.): গোটা বিশ্বের কাছে এখন নতুন আতঙ্কের নাম ‘ওমিক্রন’। করোনাভাইরাসের নতুন এই প্রজাতি গোটা বিশ্বের পাশাপাশি ভারতকেও চিন্তায় ফেলেছে। ওমিক্রন নিয়ে মঙ্গলবার পর্যালোচনা বৈঠক করলেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ। এদিন সকালে সমস্ত রাজ্যগুলির সঙ্গে ওমিক্রন নিয়ে বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ। এই বৈঠকে করোনার নমুনা পরীক্ষা ও টিকাকরণের উপর জোর দেওয়া হয়েছে।

স্বাস্থ্য দফতর সূত্রের খবর, প্রাথমিক শনাক্তকরণের জন্য সময়মত পরীক্ষার উপর জোর দিতে হবে, স্বাস্থ্য পরিকাঠামো এবং হোম আইসোলেশন নিশ্চিত করতে হবে। পাশাপাশি ১০০শতাংশ প্রথম ডোজের লক্ষ্য নিয়ে ‘হর ঘর দস্তক’ প্রচারাভিযান ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে। ওমিক্রন নিয়ে এই বৈঠকে আলোচনা হয়েছে যে, এই প্রজাতি আরটিপিসিআর এবং আরএটি এড়িয়ে যেতে পারে না; রাজ্যগুলিকে সংক্রমণের প্রাথমিক শনাক্তকরণ এবং প্রাথমিক ব্যবস্থাপনার জন্য পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top