নয়াদিল্লি, ২৪ নভেম্বর (হি.স.): প্রাণনাশের হুমকি পেলেন বিজেপি সাংসদ ও প্রাক্তন ক্রিক্রেটার গৌতম গম্ভীর। গৌতম গম্ভীরকে ‘খুনের’ হুমকি দিয়েছে ‘আইসিস কাশ্মীর’। হুমকি পাওয়ার পরই বুধবার দিল্লি পুলিশের দ্বারস্থ হয়েছেন পূর্ব দিল্লির বিজেপি সাংসদ গৌতম গম্ভীর। নিরাপত্তা বাড়ানো হয়েছে গৌতম গম্ভীরের বাড়ির বাইরে। শুরু হয়েছে তদন্ত।
সেন্ট্রাল দিল্লির ডিসিপি শ্বেতা চৌধুরী জানিয়েছেন, দিল্লি পুলিশের দ্বারস্থ হয়েছেন পূর্ব দিল্লির বিজেপি সাংসদ ও প্রাক্তন ক্রিক্রেটার গৌতম গম্ভীর। তাঁর অভিযোগ, তাঁকে প্রাণনাশের হুমকি দিয়েছে আইসিস কাশ্মীর। তদন্ত শুরু হয়েছে। গৌতম গম্ভীরের বাড়ির বাইরে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। ডিসিপি-কে লেখা একটি চিঠিতে গৌতম গম্ভীর জানিয়েছেন, আইসিস কাশ্মীর-এর হ্যান্ডেল থেকে হুমকি ই-মেইল পেয়েছেন তিনি। ওই ই-মেইলে হুমকি দেওয়া হয়েছে, “তোমাকে ও তোমার পরিবারকে আমরা খুন করব।”

