News Flash

  • Home
  • Uncategorized
  • অধিবেশনে শুভেচ্ছা জানাতে গিয়েও বিরোধীদের কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের
Image

অধিবেশনে শুভেচ্ছা জানাতে গিয়েও বিরোধীদের কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ৯ নভেম্বর (হি. স.) : বিধানসভার অধিবেশনে শুভেচ্ছা জানাতে গিয়েও বিরোধীদের কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভাষণের একেবারে শেষে মমতার কটাক্ষ, ‘‘বিরোধীদের বলব শুভ বিজয়া, শুভ দীপাবলি, শুভ ছট পুজো এবং শুভ অহঙ্কার।’’ মঙ্গলবার বিধানসভার অধিবেশন শুরু হওয়ার পরই বিরোধী দলকে এক হাত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে বললেন, ‘‘বিরোধীরা বিধানসভাকে বিধানসভা বলে মনেই করেন না। যখন ইচ্ছা হয়, তখন আসেন, যখন ইচ্ছা হয় না তখন আসেন না। এতে আমার মর্মবেদনা হয়, তবে খারাপ লাগে না।’’

এর পর নতুন বিধায়কদের অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। বলেন, ‘‘আপনারা যাঁরা মানুষের ভোটে জিতে এসেছেন, তাঁদের অভিনন্দন। তবে মানুষের জন্য কাজ করতেই এখানে এসেছেন, সেটা মনে রাখবেন। আমরা আমাদের ভালোবাসা আশীর্বাদ পেয়েছি। মানুষের আশীর্বাদ অহঙ্কার করার জায়গা নয়।’’ মুখ্যমন্ত্রীর কথায়, ”এই নতুন চারজন আজ শপথ নিলেন বিধায়ক পদে। সকলের উচিত ছিল, তাঁদের সামনে এসে অভিনন্দন জানানো। কিন্তু কাদেরই বা বলব? অনেকেই তো নেই। তাঁদের যখন ইচ্ছে, বিধানসভায় আসবেন। ইচ্ছে না হলে আসবেন না। একটা দল বিধানসভা কীভাবে এড়িয়ে যাচ্ছে, বুঝতে পারছি না। এটা কাম্য নয়।”

মঙ্গলবার বক্তৃতার শুরুতে পুজো নির্বিঘ্নে কেটেছে বলে উল্লেখ করেন মমতা। সেই সঙ্গে বলেন, ছট পুজো এবং জগদ্ধাত্রী পুজোতেও শান্তি বজায় রাখতে হবে। সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণের প্রসঙ্গও এসেছে তাঁর বক্তৃতায়। বললেন, ‘‘মানুষটা চলে গেল হঠাৎ করে। পাশে বসেই আড্ডা মারতেন। তাঁর তো কোভিড হয়নি। কিন্তু হঠাৎ হার্ট অ্যাটাকে চলে গেলেন। কিছু জিনিস মানা যায় না।’’মঙ্গলবার বিধানসভার অধিবেশন কক্ষেই বিধায়ক হিসেবে শপথ নেন উপনির্বাচনে চার কেন্দ্রের জয়ী প্রার্থী। বিধানসভার অধ্যক্ষ তাঁদের শপথবাক্য পাঠ করান। উপনির্বাচনে খড়দহ, গোসাবা, দিনহাটা এবং শান্তিপুর কেন্দ্রে জয়ী হয়েছেন তৃণমূলের চার প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়, সুব্রত মণ্ডল, উদয়ন গুহ ও ব্রজকিশোর গোস্বামী। মঙ্গলবার বেলা ১২টার কিছু পর শপথগ্রহণ করেন তৃণমূলের জয়ী প্রার্থীরা।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top