News Flash

  • Home
  • Uncategorized
  • ২৪ ঘন্টায় ১৬.৮৪ মিলিমিটার বৃষ্টি তামিলনাড়ুতে; মৃত্যু ৫ জনের, বহু ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত
Image

২৪ ঘন্টায় ১৬.৮৪ মিলিমিটার বৃষ্টি তামিলনাড়ুতে; মৃত্যু ৫ জনের, বহু ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত

চেন্নাই, ৯ নভেম্বর (হি.স.): প্রবল বর্ষণে বিপর্যস্ত চেন্নাই-সহ গোটা তামিলনাড়ু। গত শনিবার থেকে একটানা বৃষ্টির জেরে মোট ৫ জন প্রাণ হারিয়েছেন তামিলনাড়ুতে। চেন্নাই, থেনি এবং মাদুরাই জেলাতে ঘটেছে এই প্রাণহানির ঘটনা। বিভিন্ন এলাকা জলমগ্ন হওয়ার পাশাপাশি ৫৩৮টি কুঁড়েঘর ভেঙে গিয়েছে, সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে চারটি বাড়ি। মঙ্গলবার তামিলনাড়ুর রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী কে কে এস এস আর রামচন্দ্রণ জানিয়েছেন, “বৃষ্টিতে তামিলনাড়ুতে মৃত্যু হয়েছে ৫ জনের। ৫৩৮টি কুঁড়েঘর ও চারটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টি বাড়লে আরও ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।”

মন্ত্রী আরও জানিয়েছেন, “তামিলনাড়ুতে বিগত ২৪ ঘন্টায় গড় ১৬.৮৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যার মধ্যে চেঙ্গলপেট জেলায় সর্বাধিক বৃষ্টি হয়েছে। মঙ্গলবার কম বৃষ্টি হয়েছে। তাই চেন্নাইয়ের নীচু এলাকা থেকে পাম্পিংয়ের সাহায্যে জল নামানো হচ্ছে। উদ্ধারকাজ চালাচ্ছে সেনাবাহিনী, জাতীয় বীৰ্য্য মোকাবিলা বাহিনী, তামিলনাড়ুর দমকল ও অন্যান্যরা।” তামিলনাড়ুতে বৃষ্টি থামেনি মঙ্গলবারও। এদিন মাদুরাই ও রামেশ্বরম জেলায় ভারী বৃষ্টিপাত হয়। মাদুরাইতে এদিন বন্ধ রয়েছে সমস্ত স্কুল ও কলেজ।

গত শনিবার থেকেই ভারী এবং অতিভারী বৃষ্টিপাত চলছে তামিলনাড়ুর ৩৬টি জেলায়। জলমগ্ন একাধিক এলাকা। বৃষ্টি থামেনি মঙ্গলবারও। মেরিনা ব্রিজ-সহ বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। উপড়ে পড়েছে প্রচুর গাছ। চেন্নাইয়ে বহু বাড়িতে জল ঢুকে পড়েছে। এমতাবস্থায় আবহাওয়া দফতরের পূর্বাভাস, ১২ নভেম্বর পর্যন্ত বৃষ্টি চলবে তামিলনাড়ুতে। বুধবার থেকেই বৃষ্টি বাড়তে পারে।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top