News Flash

  • Home
  • দিনের খবর
  • NCB interrogates Shah Rukh’s son Aryan : মুম্বইয়ে বিলাসবহুল ক্রুজ পার্টিতে বাজেয়াপ্ত মাদক, শাহরুখপুত্র আরিয়ানকে জেরা এনসিবি’র
Image

NCB interrogates Shah Rukh’s son Aryan : মুম্বইয়ে বিলাসবহুল ক্রুজ পার্টিতে বাজেয়াপ্ত মাদক, শাহরুখপুত্র আরিয়ানকে জেরা এনসিবি’র

মুম্বই, ৩ অক্টোবর (হি.স) : ফের মাদক কাণ্ডে নাম জড়াল বলিউডের। এবার মুম্বই থেকে গোয়াগামী বিলাসবহুল ক্রুজে বিশেষ অভিযান চালিয়ে ১০ জনকে আটক করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। শাহরুখ খানের ছেলে আরিয়ানকেও জেরা করা হচ্ছে। রবিবার তাদের মুম্বই ফেরত নিয়ে আসা হবে।

শনিবার গভীর রাতে বিলাসবহুল ক্রুজে মাদক কাণ্ডের পর্দাফাঁস হয়। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো বা এনসিবি’র আধিকারিকরা যাত্রী সেজে কর্ডেলিয়া নামে বিলাসবহুল ক্রুজে চড়েন। মুম্বই থেকে গোয়ার উদ্দেশে রওনা হয় ক্রুজটি। ভিতরেই শুরু হয় পার্টি। এনসিবি আধিকারিকরা গোপন সূত্রে খবর পান যে ওই ক্রুজের পার্টিতে মাদক সেবন করা হবে। পার্টিতে মাদক সেবন করতে শুরু করে প্রায় প্রত্যেকেই। কেউ কেউ নেশায় বুঁদ হয়ে যায়। প্রায় অচৈতন্য হয়ে পড়েন অনেকেই। এরপরই এনসিবি আধিকারিকরা ১০ জনকে আটক করে। শাহরুখ খানের ছেলে আরিয়ানকেও জেরা করা হচ্ছে। এনসিবি আধিকারিক সৈয়দ সমীর ওয়াংখেড়েও আরিয়ানকে জিজ্ঞাসাবাদের কথা স্বীকার করেছেন।


এনসিবি আধিকারিকরা প্রচুর পরিমাণ মাদক বাজেয়াপ্ত করেছে। ওই ক্রুজ থেকে বাজেয়াপ্ত কোকেন, হাশিশ এবং এমডিএমএ’র মতো মাদক। আটক ওই ১০ জনকে রবিবারই মুম্বই ফেরত নিয়ে আসা হবে। কোথা থেকে বিশাল পরিমাণ মাদক ওই ব্যক্তিদের কাছে এল, তা খতিয়ে দেখছেন এনসিবি আধিকারিকরা।

Releated Posts

ভোটব্যাঙ্ক রাজনীতির জন্যই ইউসিসির বিরোধিতা করছে কংগ্রেস: অসম বিজেপি সভাপতি দিলীপ সাইকিয়া

গুয়াহাটি, ১৪ মে (আইএএনএস): অসমে প্রস্তাবিত অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি) কার্যকর করার বিরোধিতা কংগ্রেস…

ByByTaniya Chakraborty May 14, 2026

ভোজপুর–বক্সার এমএলসি উপনির্বাচনে আরজেডির জয়, মুখ্যমন্ত্রী চৌধুরীর আমলে এনডিএর প্রথম নির্বাচনী ধাক্কা

পাটনা, ১৪ মে (আইএএনএস): বিহারের রাজনীতিতে গুরুত্বপূর্ণ মোড় এনে ভোজপুর–বক্সার স্থানীয় কর্তৃপক্ষ কেন্দ্রের বিধান পরিষদ উপনির্বাচনে এনডিএ প্রথম…

ByByTaniya Chakraborty May 14, 2026

দেওয়াসে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত একাধিক; ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভোপাল/দেওয়াস, ১৪ মে (আইএএনএস): মধ্যপ্রদেশের দেওয়াস জেলার টঙ্ককালা এলাকায় একটি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে একাধিক মানুষের মৃত্যু হয়েছে।…

ByByTaniya Chakraborty May 14, 2026

ঈশ্বরপ্রদত্ত দায়িত্ব’, নতুন কেরল গড়তে মানুষের সমর্থন চাইলেন মুখ্যমন্ত্রী মনোনীত সতীশন

তিরুবনন্তপুরম, ১৪ মে (আইএএনএস) : কেরলের মুখ্যমন্ত্রী পদে মনোনীত হওয়ার পর প্রথম প্রতিক্রিয়ায় কৃতজ্ঞতা, নম্রতা এবং রাজনৈতিক বার্তার…

ByByTaniya Chakraborty May 14, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top