News Flash

  • Home
  • Uncategorized
  • আর্নিয়া সেক্টরে আকাশে দেখা মিলল সন্দেহজনক বস্তু, বিএসএফ গুলি করতেই উধাও
Image

আর্নিয়া সেক্টরে আকাশে দেখা মিলল সন্দেহজনক বস্তু, বিএসএফ গুলি করতেই উধাও

জম্মু, ২৩ আগস্ট (হি.স.): জম্মু ও কাশ্মীরের আর্নিয়া সেক্টরে, আন্তর্জাতিক সীমান্তের কাছে আকাশে উড়তে দেখা গেল সন্দেহজনক বস্তু। সোমবার সকালে আকাশে জ্বলতে দেখা যায় লাল ও হলুদ রঙের আলো। কিন্তু, সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) গুলি করতেই উধাও হয়ে যায় সন্দেহজনক ওই বস্তু। চলে যায় পাকিস্তানের দিকে। পরে ওই এলাকায় তল্লাশি চালালেও কিছুই পাওয়া যায়নি।

বিএসএফ জানিয়েছে, সোমবার সকাল ৫.৩০ মিনিট নাগাদ আন্তর্জাতিক সীমান্তের কাছে জম্মু ও কাশ্মীরের আর্নিয়া সেক্টরে আকাশে জ্বলতে দেখা যায় লাল ও হলুদ রঙের আলো। বিএসএফ জওয়ানরা তৎক্ষণাৎ ২৫ এলএমজি রাউন্ড গুলি চালান, অনেক উঁচুতেই ছিল ওই সন্দেহজনক বস্তু। পাকিস্তানের দিকে চলে যায়। স্থানীয় পুলিশের সাহায্যে ওই এলাকায় তল্লাশি চালানো হয়। সূত্রের খবর, তল্লাশি চালানোর পর কিছুই পাওয়া যায়নি।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top