বেঙ্গালুরু, ২৩ আগস্ট (হি.স.): কোভিড-পরিস্থিতির জন্য দীর্ঘ দিন বন্ধ থাকার পর অবশেষে সোমবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে গেল কর্ণাটকে। আপাতত নবম-দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুল খুলেছে কর্ণাটকে। ছাত্র-ছাত্রী-সহ সকলের কাছে কোভিড-বিধি মেনে চলার জন্য অনুরোধ করেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোম্মাই। নবম-দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুল খুলে যাওয়ার পর এদিন সকালে বেঙ্গালুরুর মাল্লেস্বরমে গভর্নমেন্ট প্রি ইউনিভার্সিটি কলেজে যান বোম্মাই। সেখানে ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী।
সকলের কাছে কোভিড-বিধি মেনে চলার অনুরোধ জানান বোম্মাই। মুখ্যমন্ত্রীর কথায়, ছাত্র-ছাত্রী ও সকলকে কোভিড-বিধি মেনে চলার অনুরোধ জানিয়েছি। তিনি জানান, সোমবারই রাজ্যে নতুন শিক্ষানীতি চালু করছি আমরা।



















