News Flash

  • Home
  • বিনোদন
  • Died on foot at Kabul airport : দেশ ছাড়ার হিড়িক, কাবুল বিমানবন্দরে পদপিষ্টে মৃত ৭
Image

Died on foot at Kabul airport : দেশ ছাড়ার হিড়িক, কাবুল বিমানবন্দরে পদপিষ্টে মৃত ৭

কাবুল, ২২ আগস্ট (হি.স.) : আফগানিস্তানে ফের মৃত্যুমিছিল। প্রাণ বাঁচাতে দেশ ছাড়তে হুড়োহুড়ি আর বিশৃঙ্খলার মাঝে পড়েই রবিবার মৃত্যু হল ৭ জনের। তাঁরা সকলেই আফগান নাগরিক বলে খবর। মৃত্যুর খবর নিশ্চিত করেছে ব্রিটিশ সেনাবাহিনী। আর এই ঘটনায় তালিবান শাসনে আফগানিস্তানের অন্দরের ছবিটা আরও একবার স্পষ্ট হয়ে গেল।

তালিবান দখল নিয়েছে রুক্ষ পাহাড়ে ঘেরা আফগানিস্তানের। শহরে শহরে চলছে তাদের হুকুম। শরিয়ত আইন মেনে চলতে হচ্ছে আফগান নাগরিকদের। প্রাণ বা সম্পত্তি কোনও কিছুরই নিশ্চয়তা সে দেশে। অগত্যা ভিটেমাটি ছেড়ে সীমান্ত পেরিয়ে অন্য দেশে ঠাঁই খুঁজছে আফগান নাগরিকরা। তাই বিমানবন্দরের বাইরে জড়ো হচ্ছেন তাঁরা। কোনওমতে যদি দেশছাড়া যায়।
এদিনও কাবুল বিমানবন্দরের বাইরে জড়ো হয়েছিলেন আফগান নাগরিকরা। একবার বিমানবন্দরের দেওয়াল টপকাতে পারলেই মিলতে পারত মুক্তির স্বাদ। কিন্তু সেই স্বাদ মেলার আগেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। সেই সময় হুড়োহুড়িতে ৭ জন আফগান নাগরিক পদপিষ্ট হন বলে খবর।

এ প্রসঙ্গে ব্রিটিশ সেনাবাহিনী জানিয়েছে, তালিবান আফগানভূমের দখল নেওয়ার পর থেকে সে দেশ ছাড়ার হিড়িক দেখা যাচ্ছে। এদিনও সেই পরিস্থিতি তৈরি হয়েছিল। তখনই ৭ আফগান নাগরিকের মৃত্যু হয়। তারা আরও জানিয়েছে, বিমানবন্দর এলাকার পরিস্থিতি খুব খারাপ। তবু সতর্কতার সঙ্গে ব্রিটিশ নাগরিকদের উদ্ধার করা হচ্ছে। পরিস্থিতি মোকাবিলার চেষ্টা চলছে।

Releated Posts

‘ডোন্ট বি শাই’-এর ট্রেলারে নতুন প্রজন্মের প্রেম, বন্ধুত্ব ও জীবনের টানাপোড়েন

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কুনাল রয় কাপুর, অনুরাগ বসু ও নেহা ধুপিয়াকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে আসন্ন ইয়ং…

ByByNews Desk Sep 12, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে আবেগঘন স্মৃতিচারণ নীতিন, কুমার শানু ও সুদেশ ভোঁসলের

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করলেন সংগীতজগতের একাধিক শিল্পী। নীতিন মুকেশ,…

ByByNews Desk Sep 8, 2026

‘একমাত্র লক্ষ্য বিখ্যাত হওয়া’: কাশ্মীরি পণ্ডিত ও বিহারিদের নিয়ে মন্তব্যে সময় রায়নাকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): কাশ্মীরি পণ্ডিত এবং বিহারের মানুষকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্যের জেরে কৌতুকশিল্পী সময় রায়নার সমালোচনা…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top