News Flash

  • Home
  • Uncategorized
  • Two youths were seriously injured : কুপিলং এলাকায় বাইক দুর্ঘটনায় ২ যুবক গুরুতর ভাবে আহত
Image

Two youths were seriously injured : কুপিলং এলাকায় বাইক দুর্ঘটনায় ২ যুবক গুরুতর ভাবে আহত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ আগস্ট।। ্গোমতী জেলার কুপিলং এলাকায় বাইক দুর্ঘটনায় ২ যুবক গুরুতর ভাবে আহত হয়েছে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।রাজ্যে যান দুর্ঘটনা নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রায় প্রতিদিনই যান দুর্ঘটনায় প্রাণহানির এবং পঙ্গুত্বের ঘটনা অব্যাহত রয়েছে। যান দুর্ঘটনা এড়াতে প্রশাসনের তরফ থেকে যেসব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সেগুলি যথাযথভাবে মান্য করছে না যানবাহনের চালক ও পথচারীরা। সে কারণেই রাজ্যে দুর্ঘটনা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। গতকাল রাত সাড়ে নয়টা নাগাদ গোমতী জেলার কুপিলং এলাকায় দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে২ যুবক।

বুধবার রাত আনুমানিক ৯.৩০ মিনিট নাগাদ উদয়পুর পুলিশ লাইন থেকে কুপিলং বাজারে যাওয়া পথে কুপিলং এলাকায় বাক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি রাস্তার পাশে একটি দোকানের মধ্যে ঢুকে যায়। এলাকাবাসীরা বিকট শব্দ পেয়ে রাস্তায় দৌড়়ে এসে দেখে দুই যুবককে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে উদয়পুর অগ্নিনির্বাপক দপ্তরে খবর দেয়। উদয়পুর অগ্নিনির্বাপক দফতরের কর্মীরা ছুটে এসে দুই যুবককে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়। পরবর্তী সময় এক যুবকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জিবি হাসপাতালে রেফার করা হয় বলে জানান গোমতী জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অভিজিৎ দত্ত।অপর আহত যুবককে গোমতী জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য রাখা হয়।এলাকাবাসীদের অভিযোগ দ্রুত গতির ফলে এই দুর্ঘটনাটি ঘটেছে। আহতদের মধ্যে এক জনের নাম হল টিটন নমঃ(১৮) ।অপর আহতের নাম জানা যায় নি। এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top