News Flash

  • Home
  • Uncategorized
  • Deputation and memorandum to Ambasa Pur Parishad : আমবাসা পুর পরিষদে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করল সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি
Image

Deputation and memorandum to Ambasa Pur Parishad : আমবাসা পুর পরিষদে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করল সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ আগস্ট।। ধলাই জেলার আমবাসা চান্দ্রাই ছড়া এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে আমবাসা পুর পরিষদে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করল সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি।


দীর্ঘদিন ধরেই আমবাসা চান্দ্রাই ছড়া এলাকার রাস্তাটি বেহাল দশায় পরিণত হয়ে রয়েছে । ছোট বড় দুর্ঘটনা প্রায়ই ঘটে চলেছে। রাস্তা সংস্কার সহ এলাকার বিভিন্নন দাবি নিয়ে সোচ্চার হয়েছে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির আমবাসা বিভাগীয় কমিটি। সংগঠনের পক্ষ থেকে মোট ৭দফা দাবিতেে পুুর পরিষদের দায়িত্ব প্রাপ্ত আধিকারিকের কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়।সাত দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য দাবি হল ,আমবাসা চান্দ্রাই ছড়া এলাকার রাস্তাটি পুনরায় নির্মাণ করা, চান্দ্রাইছড়া এলাকায় নিয়মিত পানীয় জল সরবরাহ করা, এলাকার রাস্তার পাশের স্ট্রিট লাইট মেরামত করা প্রভৃতি।

আমবাসা পরিষদের দায়িত্ব প্রাপ্ত কর্তৃপক্ষের কাছে ৭ দফা দাবি নিয়ে শুক্রবার মিলিত হয় সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি। এই ডেপুটেশনে নেতৃত্ব দেন নিখিম রাঙ্খল। কর্তৃপক্ষ দাবি গুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন বলে প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top