News Flash

  • Home
  • Uncategorized
  • The High Court did not grant : সরকারী কাজে বাধা দেওয়ার মামলা বাতিলের আবেদন মঞ্জুর করেনি হাইকোর্ট
Image

The High Court did not grant : সরকারী কাজে বাধা দেওয়ার মামলা বাতিলের আবেদন মঞ্জুর করেনি হাইকোর্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ অগাস্ট।। পুলিশের দায়ের স্বত:প্রনোদিত মামলা বাতিলের তৃণমূল নেতা সুবল ভৌমিকের আবেদন মঞ্জুর করেনি ত্রিপুরা হাই কোর্ট। বরং দুই সপ্তাহের মধ্যে আদালতে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য নোটিশ দিয়েছে উচ্চ আদালত। সাথে এডভোকেট জেনারেলকে তৃণমূল নেতাদের বিরুদ্ধে মামলা করার জন্য মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদেশনামা আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি এ এ কুরেশী।


প্রসঙ্গত, গত ৮ আগস্ট খোয়াই থানায় ঢুকে কোভিড বিধি লঙ্ঘনের দায়ে গ্রেফতার ১৪ জন তৃণমূল কর্মীকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য চাপ দিয়েছিলেন দলের সর্ব ভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দলীয় নেতৃবৃন্দ। তাঁরা টেবিল চাপড়িয়ে পুলিশকে চোখ রাঙানি দিয়েছেন। কিন্ত, পুলিশ ধৈর্য্য সহকারে সমস্ত পরিস্থিতি মোকাবিলা করেছেন। পুলিশের কাজে বাধা দেওয়ার অপরাধে তৃণমূল নেতাদের বিরুদ্ধে মামলা হয়েছে। তৃণমূল নেতাদের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধি ১৮৬ ধারায় মামলা রুজু হয়েছে। খোয়াই পুলিশ তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাংসদ দোলা সেন, পশ্চিমবঙ্গের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু, কুণাল ঘোষ, ত্রিপুরায় তৃণমূল নেতা সুবল ভৌমিক এবং প্রকাশ দাসের বিরুদ্ধে সরকারী কাজে বাধা দেওয়ার অপরাধে মামলা দায়ের করেছে।


ওই মামলা বাতিল চেয়ে ত্রিপুরা হাই কোর্টে আবেদন জানিয়েছিলেন তৃণমূল নেতা সুবল ভৌমিক। তাঁর অভিযোগ, সম্পুর্ন রাজনৈতিক উদ্দেশ্যে তাঁদের বিরুদ্ধে মামলা নিয়েছে পুলিশ। জামিন যোগ্য ধারায় নথিভুক্ত মামলায় খোয়াই থানার পুলিশ ১৪ জন তৃণমূল কর্মীকে থানা থেকে জামিন দেননি। এর পেছনেই রাজনৈতিক উদ্দেশ্য জড়িত রয়েছে। তাই তিনি ওই মামলা বাতিলের আবেদন জানিয়েছেন।


উচ্চ আদালত এদিন উভয়পক্ষের বক্তব্য শুনে আগামী ২ সেপ্টেম্বর ওই মামলা পরবর্তী শুনানির ধার্য্য করেছে। ওই সময়ের মধ্যে পুলিশ তদন্ত কার্য চালিয়ে যাবে। তবে, উচ্চ আদালতে রিপোর্ট জমা দেওয়ার পূর্বে চূড়ান্ত রিপোর্ট মেজিস্ট্রেট আদালতে জমা দেওয়া যাবে না। সাথে খোয়াই থানায় মামলার সম্পুর্ন নথি জমা দেওয়ার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top