News Flash

  • Home
  • Uncategorized
  • Pratima Bhowmik pays homage at Matabari : মাতাবাড়িতে পূজা দিলেন কেন্দ্রীয় সমাজকল্যাণ ও ন্যায় বিচার অধিকার দপ্তরের রাষ্ট্রমন্ত্রী প্রতিমা ভৌমিক
Image

Pratima Bhowmik pays homage at Matabari : মাতাবাড়িতে পূজা দিলেন কেন্দ্রীয় সমাজকল্যাণ ও ন্যায় বিচার অধিকার দপ্তরের রাষ্ট্রমন্ত্রী প্রতিমা ভৌমিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট।। বুধবার উদয়পুর ত্রিপুরেশ্বরী মাতাবাড়িতে পূজা দিলেন কেন্দ্রীয় সমাজকল্যাণ ও ন্যায় বিচার অধিকার দপ্তরের রাষ্ট্র মন্ত্রী প্রতিমা ভৌমিক। ৫১ পীঠের অন্যতম পীঠস্থান মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে বুধবার পূজা দিলেন কেন্দ্রীয় সমাজকল্যাণ ও ন্যায় বিচার অধিকার দপ্তরের রাষ্ট্রমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা আসনের সাংসদ প্রতিমা ভৌমিক। সঙ্গে ছিলেন রাজ্যের কৃষি ও পরিবহন পর্যটন মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় ,বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, রামপদ জমাতিয়া, রঞ্জিত দাস সহ বিজেপি জেলা কর্মকর্তারা।বাগমা থেকে যুব মোর্চার কর্মীরা মিছিল করে কেন্দ্রীয় মন্ত্রীকে মায়ের মন্দিরে নিয়ে আসেন।মায়ের মন্দিরে পূজা দিয়ে সোজা চলে আসেন রাজর্ষী কলাক্ষেত্র।

সেখানে উনাকে সংবর্ধনা দেওয়া হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী প্রতিমা ভৌমিক বলেেন, কেন্দ্রীয় মন্ত্রিসভার নতুন ৩৯ জন মন্ত্রী গোটা ভারতবর্ষে ৪০ হাজার কিলোমিটার রান করবেন। দেশের জনকল্যাণমুখী কাজ গুলি পর্যবেক্ষণ করা ও তা তুলে ধরা এবং রাষ্ট্র নির্মাণের যে দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তা রাজ্যের জনগণের আশীর্বাদে অক্ষরে অক্ষরে তিনি পালন করবেন বলে জানান। ২০১৪ সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর রাজ্যের মানুষের চিন্তাধারা পরিবর্তনের ফলেই ২০১৮ সালে রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে। রাজ্যের উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার এবং তিনি নিজে উদ্যোগী হয়ে চেষ্টা চালিয়ে যাবেন বলেও জানান। রাজ্যের সকল অংশের জনগণকে এই কাজে নিয়োজিত হওয়ার জন্য সবার সহযোগিতা কামনা করেন।


কেন্দ্রীয় সমাজ কল্যাণ ও ন্যায়বিচার দপ্তরের রাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর এই প্রথম প্রতিমা ভৌমিক রাজ্যে এসেছেন। প্রতিমা ভৌমিক এর উদয়পুর মাতাবাড়ি সফরকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার লক্ষিত হয়।

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top