News Flash

  • Home
  • Uncategorized
  • Road has been in a dilapidated condition : দীর্ঘদিন ধরেই বেহাল দশায় পরিনত হয়ে রয়েছে রাস্তা
Image

Road has been in a dilapidated condition : দীর্ঘদিন ধরেই বেহাল দশায় পরিনত হয়ে রয়েছে রাস্তা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট।। কমলপুর নগর পঞ্চায়েতের ৬ নং ওয়ার্ডের আনন্দ মার্গ প্রাইমারী স্কুল থেকে গৌড়া চক্রবর্তীর বাড়ি পর্যন্ত রাস্তারটি দীর্ঘদিন ধরেই বেহাল দশায় পরিনত হয়ে রয়েছে। ফলে জন দুর্ভোগ চরমে উঠেছে। কমলপুর নগর পঞ্চায়েতের অধীন ৬ নং ওয়ার্ডের আনন্দ মার্গ প্রাইমারী স্কুল থেকে গৌড়া চক্রবর্তীর বাড়ি পর্যন্ত ইট সলিং রাস্তা বেহাল দশার পরিণত হয়েছে। রাস্তায় ছোট বড় যান চলাচল করার দরুন গত তিন বছর ধরে রাস্তাটি মেরামত করার জন্য নগর পঞ্চায়েতের দাবি করা হয়। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। বর্তমানে রাস্তাটির করুন দশার কারণে জন দুর্ভোগ চরমে উঠেছে।

এই রাস্তার পাশেই আনন্দ মার্গ প্রাইমারী স্কুল, হরি ওঁ আশ্রম রয়েছে। আনন্দ মার্গ প্রাইমারী স্কুলের শিক্ষক, শিক্ষিকা ছোট ছোট ছাত্র ছাত্রীরা প্রতিদিন ভগ্নদশায় পরিণত রাস্তার কাঁদা জলের উপর দিয়ে বিপদজনক অবস্থায় চলাচল করতে বাধ্য হচ্ছে। এই গুরুত্বপূর্ণ রাস্তা মেরামত করার জন্য এলাকার লোকজন সহ আনন্দ মার্গ প্রাইমারী স্কুলের শিক্ষকরা একাধিক বার কমলপুর নগর পঞ্চায়েতে দাবি জানিয়েছেন। কিন্তু আজ পর্যন্ত কোন কাজ হয়নি। ফলে এলাকার জনগণের মধ্যে ক্ষোভ ধূমায়িত হয়েছে।কমলপুর আনন্দ মার্গ প্রাইমারী স্কুলের জনৈক শিক্ষক। অবিলম্বে এলাকাবাসীর চলাচলের গুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কারের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার জন্য জোরালো দাবি জানানো হয়েছে। অবিলম্বে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা না হলে এলাকাবাসী বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে জানিয়েছেন।

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top