News Flash

  • Home
  • Uncategorized
  • হাইতিতে ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১,৯৪১, আহত প্রায় ১০ হাজার
Image

হাইতিতে ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১,৯৪১, আহত প্রায় ১০ হাজার

পোর্ট-অ-প্রিন্স, ১৮ আগস্ট (হি.স.): ভূমিকম্পে লণ্ডভণ্ড হাইতিতে বেড়েই চলেছে প্রাণহানির সংখ্যা। গত শনিবারের ৭.২ তীব্রতার ভূমিকম্পে হাইতিতে মৃতের সংখ্যা বেড়ে হল ১,৯৪১। আহতের সংখ্যা প্রায় ১০ হাজার। আশ্রয়হীন অসংখ্য মানুষ, বহু মানুষের খোঁজ পাওয়া যাচ্ছে না। মৃতের সংখ্যা সর্বাধিক হাইতির দক্ষিণে। ভূমিকম্পে ব্যাপক প্রাণহানির পাশাপাশি ক্ষয়ক্ষতিও হয়েছে প্রচুর, খাবার ও পানীয় জলের সঙ্কট দেখা দিয়েছে। মাটিতে মিশে গিয়েছে হাজার-হাজার বাড়ি।

গত শনিবার ৭.২ (স্থানীয় সময় সকাল ৮.৩০) তীব্রতার ভূমিকম্পে কেঁপে ওঠে হাইতি। তারপর বারবার অনুভূত হয়েছে আফটারশক। সবচেয়ে ক্ষতি হয়েছে দেশের দক্ষিণ প্রান্তের, পশ্চিম প্রান্তের ক্ষতিও কম হয়নি। ধুলোয় মিশে গিয়েছে একাধিক শহরের ঘরবাড়ি। প্রায় ১০ হাজার মানুষ আহত হওয়ায়, হাসপাতালে রোগীদের ভর্তি করার জায়গা নেই। এখনও বহু মানুষ নিখোঁজ, তাই আরও প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top