News Flash

  • Home
  • Uncategorized
  • Crisis of drinking water : স্বাধীনতার ৭৫ বছর পেরিয়ে গেলেও এ রাজ্যের প্রত্যন্ত এলাকা গুলোতে পরিশোধিত পানীয় জল পৌঁছেনি
Image

Crisis of drinking water : স্বাধীনতার ৭৫ বছর পেরিয়ে গেলেও এ রাজ্যের প্রত্যন্ত এলাকা গুলোতে পরিশোধিত পানীয় জল পৌঁছেনি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট।। স্বাধীনতার ৭৫ বছর পেরিয়ে গেলেও এ রাজ্যের প্রত্যন্ত এলাকা গুলোতে পরিশোধিত পানীয় জল পৌঁছেনি। প্রত্যন্ত এলাকার গিরিবাসীরা আজও ছড়া, কাঁচা কুয়োর জলের উপর নির্ভর করে বেঁচে থাকতে হচ্ছে। এমন বাস্তব চিত্র পাওয়া গেল মুঙ্গিয়াকামী ব্লকের নোনাছড়া এডিসি ভিলেজে। এই ভিলেজের অধীনে পল্টন জয়পাড়া এবং বিগু রামপাড়া এলাকায় প্রায় ৫০ টি পরিবারের জনজাতিদের বসবাস। পরিবারগুলোর লোকজনরা কাকভোর থেকে বিকাল পর্যন্ত কাঁচা কুয়ো বা ছড়ার অপরিশোধিত জল সংগ্রহ করার কাজে ব্যস্ত থাকেন। কারণ অপরিশ্রুত জল দিয়েই জলতেষ্টা নিবারণ করতে হয় তাদের।

ভোট ঘনিয়ে এলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাবাবুরা এলাকায় পদাচারণ করে কেবল প্রতিশ্রুতি দিয়ে যায়। নেতা বাবুদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবে পরিণত হয় না বলে অভিযোগ। ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদের নির্বাচন সম্পন্ন হয়ে জেলা পরিষদের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এলাকাবাসীর প্রত্যাশা ছিল নতুন কমিটি তাদের সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। কয়েক মাস অতিক্রম হয়ে গেলেও নুনাছড়া এডিসি ভিলেজের পল্টন জয়পাড়া এবং বিগু রাম পাড়ার বসবাসকারীদের অর্থাৎ জনজাতিদের জল সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ। জনজাতি অংশের মানুষজনদের কাঁচা কোয়ো কিংবা ছড়ার জলই একমাত্র ভরসা জলতেষ্টা নিবারন করার জন্য । অপরিস্রুত পানীয় জল পান করে এলাকার মানুষজনদের মধ্যে জল বাহিত রোগ দেখা দিচ্ছে। এবার দেখার ব্যাপার এডিসি প্রশাসন পানীয় জলের উৎস নির্মাণে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে।

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top