News Flash

  • Home
  • দিনের খবর
  • Father was attacked : মেয়ের ফলাফলের রিভিউর ব্যাপারে খোঁজ নিতে গিয়ে সুকলেই আক্রান্ত বাবা
Image

Father was attacked : মেয়ের ফলাফলের রিভিউর ব্যাপারে খোঁজ নিতে গিয়ে সুকলেই আক্রান্ত বাবা

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ৫ আগস্ট৷৷ শান্তিরবাজার মহকুমার লাউগাং এলাকায় সোনার টিলা উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিকের ফলাফলের রিভিউ সম্পর্কে কথা বলতেগিয়ে আক্রান্ত হলেন ছাত্রীর পিতা এমনটাই অভিযোগ৷ বুধবার রাজ্যের শিক্ষামন্ত্রী সাংবাদিক সন্মেলনের মধ্যদিয়ে জানিয়েদিয়েছেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশে যাদের মনে প্রশ্ণ জাগছে সকলে পুনরায় রিভিউর মাধ্যমে পরিক্ষার মূল্যায়ন করতে পারবে৷


এই কথা জানার পর বৃহস্পতিবার শান্তির বাজার মহকুমার লাউগাং সোনার টিলা উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক পরিক্ষায় উক্তিন্ন হোওয়া ছাত্রী অনামিকা বরুয়া পিতা অজিত বরুয়াকে সঙ্গে নিয়ে বিদ্যালয়েছুটেযায় পরিক্ষার কাগজপত্র পুনরায় মুল্যায়নের জন্য৷ অনামিকা বরুয়া আশাবাদী সে মাধ্যমিকের বিঞ্জান বিভাগে আরো ভালোফলাফল অর্জন করবে৷ এইবছরে মাধ্যমিকের ফলাফলে অনামিকা মোট ৪৪১ নাম্বার পেয়েছে৷


অনামিকার পিতা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে কথাবার্তা বললে বিদ্যালয়ের প্রধানশিক্ষক জানান বিঞ্জান বিভাগের শিক্ষক আজ বিদ্যালয়ে আসেননি৷ আগামীকাল আসলে কথাবলে সবকিছু জানাযাবে৷ অনামিকার পিতা অজিত বরুয়া বিদ্যালয়ের প্রধানশিক্ষকের সঙ্গে কথাবার্তা বলে রুমথেকে বের হোওয়ার সঙ্গে সঙ্গে এলাকার একব্যক্তি অজিত বরুয়ার উপর আক্রমন শুরু করেবলে অভিযোগ৷


অভিযোগের তীর এলাকার উপপ্রধান মানবেন্দ্র বরুয়ার দিকে৷ অজিত বরুয়ার অভিযোগ উপপ্রধান আক্রমন করে বিশ্রী ভাষায় গালী গালাজ শুরু করে৷ উপপ্রধান জানান অজিত বরুয়া বিদ্যালয়ের শান্তি শৃঙ্খলা নষ্টকরতে এসেছে এমনটাই অভিযোগ৷ উপপ্রধানের হাতে আক্রান্তহয়ে অজিত বরুয়া রক্তাক্ত অবস্থায় চিকিৎসার জন্য শান্তির বাজার জেলা হাসাপাতালে ছুটে আসে৷ পরবর্তী সময় পরিবারের পক্ষথেকে শান্তির বাজার থানায় এক লিখিত মামলা দায়ের করাহবে বলে জানাযায়৷ এখন দেখার বিষয় এইঘটনার সুষ্ঠতদন্তে আরক্ষা প্রসাশন কি প্রকার পদক্ষেপ গ্রহনকরে৷

Releated Posts

প্রবীণ বিজেপি নেতা ও প্রাক্তন মন্ত্রী পরশ চন্দ্র জৈনের প্রয়াণ

উজ্জয়িনী, ৩ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশের প্রবীণ বিজেপি নেতা এবং প্রাক্তন মন্ত্রী পরশ চন্দ্র জৈনের মৃত্যু হয়েছে। সোমবার ইন্দোরের…

ByByNews Desk Aug 3, 2026

জেপিএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে ঝাড়খণ্ডজুড়ে সিআইডির হানা, ফের তলব প্রাক্তন চেয়ারম্যানকে

রাঁচি, ৩ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের (জেপিএসসি) ১৪তম সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষায় অনিয়মের অভিযোগের তদন্তে সোমবার…

ByByNews Desk Aug 3, 2026

লালবাজারের সেন্ট্রাল লক-আপে বসছে অত্যাধুনিক সিসিটিভি, নজরদারি জোরদারে কলকাতা পুলিশের উদ্যোগ

কলকাতা, ৩ আগস্ট (আইএএনএস): লালবাজারে কলকাতা পুলিশের সদর দফতরের সেন্ট্রাল লক-আপে নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করতে অত্যাধুনিক…

ByByNews Desk Aug 3, 2026

বিহারে যাত্রীবাহী ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পেলেন শতাধিক যাত্রী

পাটনা, ৩ আগস্ট (আইএএনএস): বিহারের সাহারসা জেলার সিমরি বখতিয়ারপুর রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে সোমবার ভোর প্রায় ৩টা ২৫…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top