News Flash

  • Home
  • দিনের খবর
  • ভারতে মোট সংক্রমণ ৩.১৮-কোটির বেশি, ৫৩৩ বেড়ে ৪.২৬-লক্ষাধিক মৃত্যু
Image

ভারতে মোট সংক্রমণ ৩.১৮-কোটির বেশি, ৫৩৩ বেড়ে ৪.২৬-লক্ষাধিক মৃত্যু

নয়াদিল্লি, ৫ আগস্ট (হি.স.): ভারতে দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে, মৃত্যুর সংখ্যা ৫০০-র ঊর্ধ্বেই। বিগত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৯৮২ জন। গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু হয়েছে ৫৩৩ জনের। বুধবার সারাদিনে ভারতে সুস্থ হয়েছেন ৪১,৭২৬ জন, ফলে ভারতে এই মুহূর্তে সুস্থতার হার ৯৭.৩৭ শতাংশ। ভারতে এই মুহূর্তে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা ৪,১১,০৭৬ জন, বিগত ২৪ ঘন্টায় রোগীর সংখ্যা বেড়েছে ৭২৩ জন। বিগত ২৪ ঘন্টায় দেশে কোভিড টেস্টের সংখ্যা ১৬,৬৪,০৩০।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে ৪২,৯৮২ জন সংক্রমিত হওয়ার পর দেশে মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ১৮ লক্ষ ১২ হাজার ১১৪ জন। বিগত ২৪ ঘন্টায় সক্রিয় করোনা-রোগীর সংখ্যা বেড়েছে ৭২৩ জন, ফলে এই মুহূর্তে শতাংশের নিরিখে ১.২৯ শতাংশ রোগী চিকিৎসাধীন রয়েছেন। ভারতে ৪৮.৯৩-কোটির গণ্ডি ছাড়িয়ে গেল কোভিড-টিকাকরণ, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত মোট ৪৮,৯৩,৪২,২৯৫ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। বিগত ২৪ ঘন্টায় (বুধবার সারাদিনে) টিকা দেওয়া হয়েছে ৩৭,৫৫,১১৫ জনকে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৫৩৩ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৪,২৬,২৯০ জন (১.৩৪ শতাংশ)।

ভারতে সুস্থতার সংখ্যা রোজই বাড়ছে, বুধবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ৪১,৭২৬ জন। ফলে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৩,০৯,৭৪,৭৪৮ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৭.৩৭ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট ৪৮ কোটি ৯৩ লক্ষ ৪২ হাজার ২৯৫ জনকে করোনা-টিকা দেওয়া হয়েছে।

Releated Posts

‘আমার হাত পরিষ্কার’: মেয়ে ভীণার মামলায় ইডির অভিযোগের জবাব পিনারাই বিজয়নের

ত্রিশূর, ২২ আগস্ট (আইএএনএস): মেয়ে ভীণা বিজয়নকে ঘিরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) হাওয়ালা লেনদেনের অভিযোগের তীব্র জবাব দিলেন কেরালার…

ByByNews Desk Aug 22, 2026

ঝাড়খণ্ডের রামগড়ে কারখানায় বিস্ফোরণ, মৃত ৩ ইঞ্জিনিয়ার

রামগড়, ২২ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডের রামগড় জেলার বারকাকানা থানার অন্তর্গত হেহল এলাকায় মা ছিন্নমস্তিকা সিমেন্ট অ্যান্ড ইস্পাত কারখানার…

ByByNews Desk Aug 22, 2026

তেলেঙ্গানায় ফার্মা ইউনিটে রিঅ্যাক্টর বিস্ফোরণে নিহত ২

হায়দরাবাদ, ২২ আগস্ট (আইএএনএস): তেলেঙ্গানার ইয়াদাদ্রি ভুবনগিরি জেলায় একটি ওষুধ তৈরির কারখানায় রিঅ্যাক্টর বিস্ফোরণের পর আগুন লেগে দু’জনের…

ByByNews Desk Aug 22, 2026

নতুন এফআইআর না হওয়া পর্যন্ত ধর্না চলবে, রাহুলের পাশে কংগ্রেস নেতারা

নয়াদিল্লি, ২১ আগস্ট(আইএএনএস) : ছাত্র বিক্ষোভে পেলেট গান ব্যবহারের অভিযোগে আহত সাহিল লোচাবের হয়ে নতুন করে এফআইআর দায়েরের…

ByBySandeep Biswas Aug 21, 2026
Scroll to Top