News Flash

  • Home
  • Uncategorized
  • বাবুল সুপ্রিয়র ইস্তফায় আসানসোলের উপনির্বাচন আশাবাদী তৃণমূল, শঙ্কিত বিজেপি
Image

বাবুল সুপ্রিয়র ইস্তফায় আসানসোলের উপনির্বাচন আশাবাদী তৃণমূল, শঙ্কিত বিজেপি

কলকাতা, ৩১ জুলাই (হি স)। বাবুল সুপ্রিয়র ইস্তফার ঘোষণায় আসানসোলের উপনির্বাচনের সম্ভাবনা দেখা দিচ্ছে। রাজনৈতিক মহলের খবর, বর্তমান রাজনৈতিক অবস্থায় আশাবাদী তৃণমূল, শঙ্কিত বিজেপি।


একুশের বিধানসভা নির্বাচনে আসানসোল লোকসভা কেন্দ্রের মধ্যে থাকা ৭টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৫টিতেই জয়ী হয়েছে তৃণমূল। অঙ্কের হিসাবে তৃণমূল একুশের বিধানসভা নির্বাচনে আসানসোল লোকসভা কেন্দ্রে ৫৪ হাজার ৮১১ ভোটে এগিয়ে রয়েছে বিজেপির থেকে। স্বাভাবিক ভাবেই বাবুলবাবু এই আসন থেকে ইস্তফা দিলে সেখানে উপনির্বাচন অবশ্যম্ভাবী। আর সেক্ষেত্রে এই আসন বিজেপির পক্ষে বের করা অনেকটাই চাপের হয়ে যাবে।


সেই কারনেই হয়তো দিলীপ ঘোষ বলেছেন, বাবুলবাবু তাঁদের সহকর্মীই থাকবেন। কেননা বিজেপি একদমই চাইবে না এই আসনটি হাতছাড়া করতে। যদিও কারও কারও আশঙ্কা, বাবুলবাবুকে দিয়ে কার্যত বিজেপি ছাড়ার প্রক্রিয়া সবে শুরু হল। আগামী দিনে এই তালিকায় আরও অনেক সাংসদের নাম দেখা যেতেই পারে। তা সে বাংলা থেকে হোক কী ভিন্ন রাজ্য থেকে।


বিধানসভা ভোটে পরাজয় এবং পর্যায়ক্রমে কেন্দ্রীয় মন্ত্রিত্ব থেকে বাদ পড়ে বাবুলবাবু এমনিতেই ক্ষুন্ন ছিলেন। তখন থেকেই তিনি রাজনীতি ছেড়ে দেওয়ার বিষয়ে চিন্তাভাবনা শুরু করেছিলেন। বস্তুত, নিভৃতে ওই সিদ্ধান্ত নেওয়ার জন্য তিনি দিল্লি ছেড়ে মুম্বই চলে যান। মুম্বইয়ে নামার আগে মোবাইল থেকে ‘ডিলিট’ করে দেন ফেসবুক এবং টুইটারের দু’টি অ্যাপও। ঘনিষ্ঠমহলে বলেন, রাজনীতি থেকে কয়েকদিন ছুটি নিয়েছেন।

মুম্বই থেকে তিনি দিল্লি ফিরে গিয়েছিলেন। সংসদের বাদল অধিবেশনেও তাঁকে দেখা গিয়েছিল। এর পর তিনি আবার ফেসবুকে পোস্ট করা শুরু করেন। গত কয়েকদিনে তাঁর সে সব পোস্ট নিয়েও জল্পনা শুরু হয়েছিল। শেষ পর্যন্ত ফেসবুকে দীর্ঘ স্টেটাস লিখেই রাজনীতির ছাড়ার কথা ঘোষণা করে দিলেন বাবুল সুপ্রিয়।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top