News Flash

  • Home
  • প্রধান খবর
  • Supply of filtered drinking water : তেলিয়ামুড়া পুর পরিষদ এলাকায় পরিস্রুত পানীয় জল সরবরাহ করার ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে
Image

Supply of filtered drinking water : তেলিয়ামুড়া পুর পরিষদ এলাকায় পরিস্রুত পানীয় জল সরবরাহ করার ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই।। উৎস স্থলে সমস্যা দেখা দেওয়ায় তেলিয়ামুড়া পুর পরিষদ এলাকায় পরিস্রুত পানীয় জল সরবরাহ করার ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে। তাতে দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী।


গত ১ সপ্তাহ ধরে তেলিয়ামুড়া পুর এলাকায় ১৫ টি ওয়ার্ডে পানীয় জলের সংকট চলছে। বিশেষ করে জলের উৎস স্থানে অর্থাৎ খোয়াই নদীতে বালির চর থাকার কারণে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে প্রয়োজনীয় জল নেওয়া যাচ্ছে না। গত কয়েক দিনের বর্ষনে খোয়াই নদী জলে পরিপূর্ণ থাকলেও বর্তমানে সেই জল নেই।

উৎস স্থলে বালির চর থাকার কারণে সমস্যা দেখা দিয়েছে। বালির ঢুকে একটি মেশিন বিকল হয়ে গেছে বলে জানা যায়। ফলে একটি মেশিনের মাধ্যমে উত্তোলন করে সরবরাহ করা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। শুক্রবার প্লান্টের উৎস স্থলে গিয়ে দেখা যায়, বৈদ্যুতিক মোটর চালিয়ে পাইপ যোগে বালি সরানোর কাজ করছে শ্রমিকরা। এ ব্যাপারে এক শ্রমিক জানায়, পুরবাসীরা প্রয়োজনীয় জল পাচ্ছে না, সে জন্য জলের উৎস স্থল থেকে বালি সরানোর কাজ হচ্ছে।


অপরদিকে এই প্লান্টের ট্যাকনেশিয়ান জানান,, পাইপ যোগে রাশি রাশি বালি জমাট বাঁধার কারণে মেশিনটি বিকল হয়ে যায়। তবে কবে নাগাদ বিকল হওয়া মেশিন সচল হবে সেটা সম্পর্কে তিনি অবগত নন। দ্রুত সমস্যার সমাধান এর প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে পুরো নাগরিকদের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে।

Releated Posts

দিল্লিতে নিষিদ্ধ চাইনিজ মাঞ্জা চক্রের পর্দাফাঁস, ৪২৪ রিল বাজেয়াপ্ত; গ্রেপ্তার ১

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্টের স্পেশাল স্টাফ নিষিদ্ধ চাইনিজ মাঞ্জা মজুত ও বিক্রির একটি বড়…

ByByNews Desk Jul 30, 2026

ছাত্র বিক্ষোভে মেটালিক পেলেট ব্যবহারের বৈধতা খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট, আহতদের চিকিৎসার নির্দেশ

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): বিক্ষোভকারী সাধারণ মানুষের বিরুদ্ধে মেটালিক পেলেট গান ব্যবহারের বিষয়টি খতিয়ে দেখার ইঙ্গিত দিল সুপ্রিম…

ByByNews Desk Jul 30, 2026

বিদেশে চক্ষু চিকিৎসার অনুমতি না মেলায় সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): বিদেশে চোখের চিকিৎসার অনুমতি না দেওয়ার কলকাতা হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের…

ByByNews Desk Jul 30, 2026

বাঁকিপুর উপনির্বাচন: জন সুরাজ কর্মীদের আটক নিয়ে প্রশ্ন প্রশান্ত কিশোরের, কড়া ভোটার যাচাইকে সমর্থন

পাটনা, ৩০ জুলাই (আইএএনএস): বিহারের বহুল আলোচিত বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনে বৃহস্পতিবার ভোটগ্রহণ চলাকালীন নির্বাচনের আগের রাতে জন সুরাজ…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top