News Flash

  • Home
  • Uncategorized
  • Memorandum to the Principal : উদয়পুর নেতাজী সুভাষ মহাবিদ্যালয় এর অধ্যক্ষের কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান
Image

Memorandum to the Principal : উদয়পুর নেতাজী সুভাষ মহাবিদ্যালয় এর অধ্যক্ষের কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই ।। ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা গ্রহণকে কেন্দ্র করে ইউজিসি যে সার্কুলার জারি করেছে তাতে অসন্তোষ ব্যক্ত করে উদয়পুর নেতাজী সুভাষ মহাবিদ্যালয় এর অধ্যক্ষের কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছে ছাত্র-ছাত্রীরা। ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা নিয়ে উদয়পুর নেতাজী সুভাষ মহাবিদ্যালয়ের অধ্যক্ষের দ্বারস্থ ষষ্ঠ সেমিস্টারের ছাত্র ছাত্রীরা।

এবিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন ষষ্ঠ সেমিস্টারের ছাত্র ছাত্রীরা জানায় গত ১৬ ই জুলাই ইউজিসির তরফে দেওয়া একটি নোটিশে কলেজের ছাত্র ছাত্রীরা দেখতে পায় যে আগামী আগস্ট মাসের মধ্যে ষষ্ঠ ৭৫ শতাংশ সিলেবাসের মাধ্যমে তাদেরকে পরীক্ষা দিতে হবে। ফলে ছাত্র ছাত্রীরা জানান বর্তমান করোনা মহামারীর মধ্যে এত কম সময়ের মধ্যে কিভাবে শুধুমাত্র অনলাইন ক্লাসের উপর ভিত্তি করে পরীক্ষা দেবে সেই প্রশ্ন তুলেছে ছাত্র-ছাত্রীরা।যেখানে দুর্বল নেটওয়ার্কের কারনে ঠিকভাবে ক্লাস করা সম্ভবপর হয় নি সেখানে আগামী এক মাসের মধ্যে ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা দেওয়া কোনও ভাবেই সম্ভব নয় বলে অভিমত ব্যক্ত করেছে তারা।

তাই এই সময়ে অফলাইনে পরীক্ষা না নিয়ে বিকল্প হিসেবে এসাইনমেন্ট এর মাধ্যমে ও ইন্টারনেল পরীক্ষার মাধ্যমে পরীক্ষা নেওয়ার জন্য এদিন দাবী জানায় ষষ্ঠ সেমিস্টারের ছাত্র ছাত্রীরা।এদিকে এই বিষয়ে এদিন উদয়পুর নেতাজী সুভাষ মহাবিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ ডঃ সুধন দেবনাথকে জিজ্ঞেস করলে উনি জানান এই বিষয়ে উনি উচ্চ শিক্ষা দপ্তর সহ ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে অবগত করবেন।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top