News Flash

  • Home
  • Uncategorized
  • Solar study light : রাজ্যে তিন লক্ষ সোলার ষ্টাডি লাইট প্রদান করা হয়েছে : উপমুখ্যমন্ত্রী
Image

Solar study light : রাজ্যে তিন লক্ষ সোলার ষ্টাডি লাইট প্রদান করা হয়েছে : উপমুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ই জুলাই৷৷ রাজ্যের গ্রামীন ও পাহাড়ি এলাকার ছাত্রছাত্রীদের পড়াশুনার সুবিধার্থে ত্রিপুরা রিনিউএবল এনার্জি ডেভেলাপমেন্ট এজেন্সি-র (ট্রেডা) মাধ্যমে রাজ্য সরকার ৩ লক্ষ সোলার ষ্টাডি লাইট ইতিমধ্যেই বিতরন করা হয়েছে৷ নতুন করে আরও ৩ লক্ষ ষ্টাডি লাইট এজেন্সি-র মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশুনার সুবিধার্থে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে৷ বিশেষ করে গ্রামাঞ্চলের ছাত্রছাত্রীরা ঝড়-বৃষ্টির দিনে বৈদ্যুতিক গোলযোগের সময় বিশেষ ভাবে উপকৃত হচ্ছে মহাকরনে বুধবার উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মন এ কথা জানান৷


শ্রী দেববর্মন জানান গ্রামীন ও পাহাড়ি এলাকা গুলোতে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর খুব কম সময়ের মধ্যে ১২ হাজার সোলার স্ট্রিট লাইট লাগানো হয়েছে৷ চলতি বছরের মধ্যে আরও ১৫ হাজার সোলার স্ট্রিট লাইট লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে৷ ষ্ট্রিট লাইট লাগানোর ক্ষেত্রে বিশেষ করে প্রত্যন্ত ও দূর্গম এলাকায় অবস্থিত ব্লক গুলোকে অগ্রাধিকারের ভিত্তিতে বেছে নেওয়া হয়েছে ৷


শ্রী দেববর্মন আরও জানান, কৃষকদের চাষবাসের সুবিধার্থে পি এম কুসুম স্কিমের মাধ্যমে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন এলাকায় ৩০০ টির বেশি সোলার ইরিগেশান পাম্প বসানো হয়েছে৷ এতে কৃষিকাজের জন্য কৃষকরা জলের সমস্যা থেকে পরিত্রান পেয়েছেন৷ রাজ্য সরকার আগামী সেপ্ঢেম্বর মাসের মধ্যে আরও ২৬০০ টি সোলার ইরিগেশন পাম্প বসানোর কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে৷ প্রশ্ণোত্তরে শ্রী দেববর্মন জানান পি এম কুসুম স্কিমে আড়াই লক্ষ টাকার ১ অশ্ব ক্ষমতা সম্পন্ন সোলার ইরিগেশান পাম্প কৃষকদের মাত্র আড়াই হাজার টাকায় দেওয়া হচ্ছে৷ পাশাপাশি খনন কাজের জন্য রাজ্য সরকার পক্ষ থেকে আরও ১ লক্ষ ১৯ হাজার টাকা পর্যন্ত প্রদান করা হচ্ছে৷ শ্রী দেববর্মন জানান রাজ্য সরকার গ্রামীন মানুষের রান্নার কাজের সুবিধার্থে যাদের ন্যূনতম ২ টি গরু আছে তাদেরকে মোট ৩৪ হাজার ৫০০ টাকা ভর্তুকিতে বায়ো গ্যাস প্ল্যান্ট প্রদান করা হচ্ছে৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top